advertisement

Malda News: বেড়ার আড়ালে বন্দি শিক্ষা! রাস্তা না থাকায় প্রায় ১ মাস ধরে বন্ধ মালদহের স্কুল, রোজ এসে ফিরে যাচ্ছেন পড়ুয়া-শিক্ষকরা

Last Updated:

Malda News: স্কুলের প্রবেশপথে সমস্যা! সেই কারণে বিগত প্রায় এক মাস ধরে বন্ধ মালদহের এক বিদ্যালয়। ফলে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা সকলে স্কুলে আসলেও ভিতরে প্রবেশ করতে পারছেন না।

+
মালদহের

মালদহের মানিকচকের বাঁকিপুর জুনিয়র হাই স্কুল

মালদহ, জিএম মোমিনঃ সূচনার পর থেকে গত দেড় দশক ধরে নিয়মিত স্কুলে আসতেন পড়ুয়ারা। ১৫০ জন ছাত্রছাত্রী এবং ৩ জন শিক্ষক-শিক্ষিকা সহ ১ অশিক্ষক কর্মী নিয়ে চলত স্কুল। তবে বর্তমানে প্রবেশপথে বাধা পাওয়ায় গত প্রায় এক মাস ধরে বন্ধ স্কুল। মূল রাস্তা দিয়ে ঢোকার মুখে ঘিরে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। মালদহের মানিকচক ব্লকের শ্যামসুন্দরী গ্রামের বাঁকিপুর জুনিয়র হাই স্কুলের এমন দশায় প্রশ্নের মুখে শিক্ষাব্যবস্থা।
স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে স্কুলের পথচলা শুরু হলেও পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের এতদিন অন্যের জমি হয়ে স্কুলে প্রবেশ করতে হত। তবে বর্তমান জমির মালিক সেই জায়গা ঘিরে ফেলায় প্রবেশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আকাশ সাহা নামে এক স্কুল পড়ুয়া বলেন, “নিয়মিত স্কুল যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হই। তবে স্কুলের কাছে এসে ফিরে যাচ্ছি। কারণ স্কুলে ঢোকার পথে বাঁশের বেড়া দিয়ে ঘেরা রয়েছে।”
advertisement
আরও পড়ুনঃ রোজ কয়েক হাজার মানুষের যাতায়াত! মুর্শিদাবাদের সেই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ, বিক্ষোভ দেখিয়ে বন্ধ করা হল কাজ
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্মিতা দত্ত জানান, “এতদিন স্কুলে বিদ্যুৎ-এর সমস্যা ছিলই। এখন প্রবেশপথে অন্যের জমি থাকায় ঘিরে দেওয়া হয়েছে। হাজিরা দিতে নিয়মিত আসতে হচ্ছে। স্কুলে প্রবেশের ক্ষেত্রে নিজস্ব রাস্তা না থাকায় বাড়ি ফিরে যেতে হচ্ছে।” স্থানীয় মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মণ্ডল জানান, “সমস্যাটি প্রশাসনিক স্তরে খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত যাতায়াত ব্যবস্থা চালু হবে এবং পড়াশোনা সচল হবে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দোতলা ভবন বিশিষ্ট এই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়। অফিস ও ক্লাসরুম নিয়ে রয়েছে মোট ছয়টি ঘর। এতদিন স্কুলে এসে নিয়মিত পড়াশোনা ও খেলাধূলা করতেন পড়ুয়ারা। তবে বর্তমানে দীর্ঘ প্রায় ২৬ দিন ধরে পড়ুয়ারা ও শিক্ষক-শিক্ষিকারা নির্ধারিত সময়ে স্কুলের সামনে এসে হাজির হলেও ভিতরে প্রবেশ করতে পারছেন না। দোতলা ভবনের দিকে দূর থেকেই তাকিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে। প্রশাসনিক আশ্বাসের পর কবে স্কুলের প্রবেশপথের সুরাহা হয় সেটাই এখন দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: বেড়ার আড়ালে বন্দি শিক্ষা! রাস্তা না থাকায় প্রায় ১ মাস ধরে বন্ধ মালদহের স্কুল, রোজ এসে ফিরে যাচ্ছেন পড়ুয়া-শিক্ষকরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement