advertisement

West Medinipur News: ডিজিটাল ক্লাসরুম থেকে শিক্ষামূলক সিনেমা! চন্দ্রকোনার সরকারি প্রাথমিক স্কুলে বেসরকারির মতো সুবিধা, লাফিয়ে বাড়ছে পড়ুয়াসংখ্যা

Last Updated:

West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ে চোখধাঁধানো সুযোগ-সুবিধা। ডিজিটাল ক্লাসরুম, শিক্ষামূলক সিনেমা থেকে শুরু করে কী নেই! খেলায়-গানে, আনন্দে-মজায় শিক্ষালাভ করছে পড়ুয়ারা।

+
পশ্চিম

পশ্চিম মেদিনীপুরের কমরগঞ্জ প্রাথমিক স্কুল

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ প্রত্যন্ত এলাকার এক প্রাথমিক বিদ্যালয়। চারটি ক্লাস মিলিয়ে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যাও নেহাত কম নয়। একদিকে প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে অভিভাবক ও ছাত্রছাত্রীরা যখন মুখ ফেরাচ্ছেন, সেখানে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে। শিক্ষকদের একান্ত উদ্যোগে বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়! ছাত্রছাত্রীদের মনের মতো করে ডিজিটাল ক্লাসরুম থেকে স্কুলের দেওয়াল নতুনভাবে ডিজাইন করে তুলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। কাজের প্রতি সততা আর অধ্যবসায় থাকলে যে কর্মক্ষেত্র স্বর্গরাজ্যে পরিণত হতে পারে, তারই জীবন্ত উদাহরণ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার কমরগঞ্জ প্রাথমিক স্কুল।
বিদ্যালয়ে তিনজন শিক্ষক, চারটি ক্লাস মিলিয়ে প্রায় ৫০ জন ছেলেমেয়ে। এই ছোট্ট পরিসরেই গড়ে উঠেছে এক স্বপ্নের শিক্ষালয়, যেখানে পড়াশোনা মানেই চাপ নয়, বরং আনন্দ, কৌতূহল ও খেলাধূলার সঙ্গে শেখা। দেওয়ালে থাকা বিভিন্ন ছবি দেখে শিখছে প্রাথমিক পাঠ। এছাড়াও ক্লাসরুমে থাকা বিশেষ এলইডি দেখে জানতে পারছে নিত্যনতুন বিষয়বস্তু। সব মিলিয়ে, প্রত্যন্ত গ্রামের এক নতুন দিগন্ত এই প্রাথমিক বিদ্যালয়।
advertisement
আরও পড়ুনঃ সরকারি স্কুলে বেসরকারির সুবিধা! এক বছরেই কয়েক গুণ বাড়ল ছাত্রসংখ্যা, এইসব কারণে হাওড়ার বিদ্যালয়ে ছুটে আসছে পড়ুয়ারা
স্কুলে ঢুকলেই চোখে পড়ে রঙিন দেওয়াল। দেশের মহান ব্যক্তিত্ব, ফুল-ফল-পাখি, এমনকি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ছবিতে সাজানো পরিবেশ যেন শিশুদের মনকে আপন করে নেয়। ডিজিটাল ক্লাসরুমে বইয়ের পাতার বাইরেও রয়েছে শিক্ষামূলক সিনেমা— বিদ্যাসাগর থেকে শুরু করে নানা মনীষীদের জীবনকথা। আবার কখনও লাইটিং দিয়ে রাস্তা বানিয়ে, ট্রাফিক সিগন্যালের মাধ্যমে শেখানো হচ্ছে পথ চলার নিয়ম। গোল বৃত্ত এঁকে খেলতে খেলতেই বোঝানো হচ্ছে গ্রহের ঘূর্ণন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিক্ষকদের কথায়, প্রাথমিক স্তরেই তৈরি হয় শিশুর ভিত। তাই পড়াকে কখনও বোঝা হতে দেওয়া যাবে না। রঙিন ছবি, শব্দ আর দৃশ্যের মেলবন্ধনে শেখানোই তাঁদের লক্ষ্য। অভিভাবকরাও খুশি, কারণ এই এলাকায় কোনও ছাত্রছাত্রী সরকারি স্কুল ছেড়ে অন্যত্র যায়নি। খেলায়-গানে, হাসিতে-শিখনে কমরগঞ্জ প্রাথমিক স্কুল আজ সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়া এক শিক্ষার গল্প।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: ডিজিটাল ক্লাসরুম থেকে শিক্ষামূলক সিনেমা! চন্দ্রকোনার সরকারি প্রাথমিক স্কুলে বেসরকারির মতো সুবিধা, লাফিয়ে বাড়ছে পড়ুয়াসংখ্যা
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement