আরও পড়ুন: দূষণ প্রতিরোধ করে জৈব সার তৈরির জন্য প্রচারের নামল পঞ্চায়েত
প্রত্যন্ত সুন্দরবনের নদী পিয়ালী। এই নদী জয়নগর এবং কুলতলি থানা এলাকার সীমানা দিয়েই বয়ে গেছে। পিয়ালী নদীর একতীরে কুলতলির মেরীগঞ্জ-১ পঞ্চায়েতের আমতলি গ্রাম। অপর তীরে রয়েছে জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েতের শ্যামনগর গ্রাম। খেয়া পারাপারের জন্য নদীবক্ষে রয়েছে দাঁড়হীন একটি নৌকা। নদীর দুই তীরে তার দড়ি বাঁধা থাকে। সেই দড়ি টেনেই প্রতিদিন চলে ঝুঁকির পারাপার। মাঝির কোনও বালাই নেই। বর্ষাকালে পা পিছলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
advertisement
স্কুলের ছাত্রছাত্রী সহ প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষ এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। দীর্ঘ ৭০ বছর ধরে এমনটাই চলে আসছে বলে এলাকাবাসীর দাবি। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতে সমস্যার কথা একাধিকবার জানানো হলেও কোনও সুরাহা হয়নি। রাস্তাঘাটের উন্নয়ন হলেও নদী পারাপারের সমস্যা সেই তিমিরেই রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা পিয়ালী নদীর উপর একটি কংক্রিটের সেতু বা কাঠের সাঁকো তৈরি করে দেওয়ার দাবি জানিয়েছে।
সুমন সাহা





