South 24 Parganas News: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ফের দুর্ঘটনা! ভিতরে পড়ে প্রাণ হারালেন জয়নগরের ব্যক্তি
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
South 24 Parganas News: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ট্যাঙ্কের দেওয়াল ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ঘটনাটি ঘটেছে।
কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন এক ব্যক্তি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কেল্লা অম্বিকানগর কমিউনিটি টয়লেটের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ঘটনাটি ঘটে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, শনিবার সকালে ওই কমিউনিটি টয়লেটের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজের জন্য জয়নগর থানার বাসিন্দা জয়দেব হালদারকে ফোন করে ডাকা হয়। তিনি নির্ধারিত সময়ে পৌঁছে বাজার কমিটির সঙ্গে কথা বলে কাজ শুরু করেন। সেই সময়ই ঘটে বিপত্তি।
আরও পড়ুনঃ ফসল তোলার মরশুমে জোর ধাক্কা! মুর্শিদাবাদের পেঁয়াজ চাষিদের মাথায় হাত, নিজেরাই জানালেন নিজেদের দুর্দশার কারণ
এদিন জয়দেববাবু কাজ শুরু করার কিছুক্ষণ পর একটি শব্দ শোনা যায়। সেই শব্দের পর সেখানে উপস্থিত লোকজন ছুটে গিয়ে তাঁকে ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। পরিস্থিতি খারাপ দেখে সেপটিক ট্যাঙ্কের দেওয়াল ভেঙে তাঁকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
advertisement
এই ঘটনা প্রসঙ্গে বাপি লস্কর নামে বাজার কমিটির এক সদস্য বলেন, “আমাদের বাজারের শৌচালয় কয়েকদিন খারাপ ছিল। সেই জন্য ওনার সঙ্গে যোগাযোগ করা হয়। এর আগেও উনি দু-তিনবার এই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করেছেন। উনি এদিন এসে একটি সিঁড়ি নিয়ে সেপটিক ট্যাঙ্কের ভিতরে যান। দু-তিন মিনিট পর হঠাৎ একটা শব্দ হয়। আমরা তাকিয়ে দেখি উনি পড়ে গিয়েছেন। এরপর তড়িঘড়ি আমরা লোকজন ডেকে দেওয়াল ভেঙে ওনাকে বের করে আনি। তবে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন”।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 07, 2026 1:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ফের দুর্ঘটনা! ভিতরে পড়ে প্রাণ হারালেন জয়নগরের ব্যক্তি












