advertisement

Agriculture News: ফসল তোলার মরশুমে জোর ধাক্কা! মুর্শিদাবাদের পেঁয়াজ চাষিদের মাথায় হাত, নিজেরাই জানালেন নিজেদের দুর্দশার কারণ

Last Updated:

Agriculture News: বিঘার পর বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন মুর্শিদাবাদের বহু চাষি। কিন্তু ফসল তোলার মরশুমে দেখছেন, আশানুরূপ বাজারদর মিলছে না। ফলে পরিশ্রমের দাম আদৌ পাবেন কিনা এই নিয়ে চিন্তায় পড়েছেন তাঁরা।

+
মুর্শিদাবাদে

মুর্শিদাবাদে পেঁয়াজ চাষ

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ চাষিদের ঘরে এখন উঠতে শুরু করেছে শীতকালীন পেঁয়াজ। বিঘার পর বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে তা তোলার ব্যস্ততা মুর্শিদাবাদের বেলডাঙা, রেজিনগর ও শক্তিপুর এলাকায়। জমি থেকে পেঁয়াজ  তুলে তা বস্তাবন্দী করা হচ্ছে। যদিও পেঁয়াজের বীজের চড়া দাম। বেড়েছে পেঁয়াজ চাষের আনুষঙ্গিক খরচও।
মূলত অগ্রহায়ণ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত প্রায় ৫ মাস পেঁয়াজ চাষের সময়সীমা থাকে। ফলনের পাশাপাশি কি আশা করছেন চাষিরা? পরিশ্রমের দাম কি তাঁরা পাবেন? জেলার কৃষকরা এবার নিজেরাই জানালেন।
আরও পড়ুনঃ পাড়ার ছেলেদের মানবিক উদ্যোগ! নিজেদের টাকায় অসহায় বৃদ্ধাকে গড়ে দিলেন পাকা ঘর, নিরাপদ আশ্রয় পেয়ে নিশ্চিন্ত কলাবতী
ধর্মরাজ মন্ডল নামে এক পেঁয়াজ চাষি জানিয়েছেন, কৃষকদের এখন মাথায় হাত। যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাতে আমরা চিন্তিত। বাজারে যদি ১২-১৪ টাকা দাম হত তাহলে আসলটা ঘরে ঢুকত। অন্যান্য ফসলের তুলনায় পেঁয়াজ চাষে খরচ বেশি। বর্তমানে মাঠ থেকে ৭-৮ টাকা কেজি প্রতি পেঁয়াজ কেনা হচ্ছে, ফলে চাষিরা ঠিক মতো দাম পাবেন না বলেই আশা করছেন কৃষকরা। এদিকে গত বছরের তুলনায় এই বছর দ্বিগুণ খরচ হয়েছে। ফলে ঠিক মতো বাজারদর না পেলে বিকল্প চাষ বাঁচার একমাত্র উপায়।
advertisement
advertisement
জানা গিয়েছে, এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে খরচ হয় ৩৭-৪০ হাজার টাকা। এছাড়াও সার, সেচের খরচ আছে। এতকিছুর পর বাজারদর মিলছে ৭-৮ টাকা কেজি। চাষিদের দাবি, সারের দাম কমিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি হলে চাষিরা লাভবান হবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, রবি মরসুমে পেঁয়াজ চাষ ছাড়া অন্য ফসলের চাষ প্রায় হয় না বললেই চলে। তবে এই বছর পেঁয়াজ চাষের খরচ বেড়েছে কয়েক গুণ। ফলে পেঁয়াজ চাষ করে পেঁয়াজ ওঠার মুখে দাম না পেয়ে আর্থিক ক্ষতি হতে পারে, সেই আশঙ্কা থেকেই অনেক চাষি এই বছর পেঁয়াজ চাষ করতে চাইছেন না। বিকল্প চাষ হিসেবে তাঁরা সর্ষে, মুসুর এমনকি আনাজ চাষও করছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: ফসল তোলার মরশুমে জোর ধাক্কা! মুর্শিদাবাদের পেঁয়াজ চাষিদের মাথায় হাত, নিজেরাই জানালেন নিজেদের দুর্দশার কারণ
Next Article
advertisement
যুবসাথীর ১৫০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে থেকে...? বড় ঘোষণা মমতার, খেতমজুর প্রকল্পের টাকা নিয়েও এল আপডেট
যুবসাথীর ১৫০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে থেকে? বড় ঘোষণা মমতার, খেতমজুর প্রকল্পের টাকা নিয়ে
  • বিরাট সুখবর! পয়লা এপ্রিল নয়, যুবসাথীর ১৫০০ টাকা, খেতমজুর প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে? বড় ঘোষণা করে দিলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement