advertisement

War News: গভীর সমুদ্র থেকে বাংলায় ভেসে এল রহস্যজনক ডিজিটাল বার্তা, ডি-কোড করা যায়নি! যুদ্ধ পরিস্থিতিতে বাড়ছে রহস্য

Last Updated:

War News: ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে হ্যাম রেডিয়োয় ভেসে এল রহস্যজনক ডিজিটাল বার্তা। সতর্কতা জারি।

ভারত মহাসাগরে রহস্যজনক তরঙ্গ
ভারত মহাসাগরে রহস্যজনক তরঙ্গ
দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে গভীর সমুদ্র থেকে রহস্যজনক ডিজিটাল বার্তা বিনিময় করার খোঁজ পেল হ্যাম রেডিও অপারেটররা। আর তাতেই সন্দেহ দানা বেঁধেছে। ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিতে। চারিদিকে যুদ্ধ আবহের মধ্যে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজ ধ্বংস করে ডুবিয়ে দেয় আমেরিকা। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে হ্যাম রেডিয়োর তরঙ্গে বার্তা বিনিময় করছে সন্দেহভাজনরা। এমন তথ্য এসছে।
কোড ল্যাঙ্গুয়েজে চলছে এই বার্তা বিনিময়। সেই কোড এখনও ডি-কোড করা যায়নি। এই বিষয়টি সামনে আসার পরই অ্যামেচার রেডিয়োর ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরকে জানানো হয়েছে। কী বার্তা চলছে, কাদের মধ্যে চলছে এখনও খবর মেলেনি। হ্যাম রেডিয়োর নিজস্ব তরঙ্গ রয়েছে। লাইসেন্সপ্রাপ্ত হ্যাম অপারেটররা সেই তরঙ্গে নিজেদের মধ্যে কথা বলেন। সেই তরঙ্গে এই তথ্য ধরা পড়েছে।
advertisement
advertisement
এইচএফ রেডিয়ো সিগন্যাল ব্যবহার করছে সন্দেহভানজরা। টানা ডিজিটাল মোডে বার্তা বিনিময় চলছে। যা এনক্রিপটেড, কোডে কথা বলছে। হ্যাম রেডিয়োর নির্দিষ্ট ওয়াট থাকে। এক্ষেত্রে সেই ওয়াটের বেশি ব্যবহার করা হচ্ছে।
advertisement
এইচএফের ফ্রিকোয়েন্সি মাঝে মাঝে আপডাউন করে। কিন্তু, এক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী সিগন্যাল রয়েছে। গভীর সমুদ্র থেকে ওই ডিজিটাল বার্তা বিনিময় চলছে। ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে বিষয়টি নজরে আসামাত্রই আমরা কেন্দ্রীয় সরকারের একাধিক দফতরে জানানো হয়েছে। কারণ, এই বার্তা বিনিময় হ্যামের নয়। ফলে তা যথেষ্ট সন্দেহজনক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
War News: গভীর সমুদ্র থেকে বাংলায় ভেসে এল রহস্যজনক ডিজিটাল বার্তা, ডি-কোড করা যায়নি! যুদ্ধ পরিস্থিতিতে বাড়ছে রহস্য
Next Article
advertisement
ফারাহ পাহলভি কে? ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন, মার্কিন-ইজরায়েল-ইরান যুদ্ধের মধ্যে শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন
ফারাহ পাহলভি কে? ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন, শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন
  • ফারাহ পাহলভি কে?

  • ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন

  • মার্কিন-ইজরায়েল-ইরান যুদ্ধের মধ্যে শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement