advertisement

Nadia News: নবদ্বীপে ভয়াবহ আগুন, আতঙ্কে গোটা এলাকায়! গোডাউনের ভিতরে কী ছিল, অভিযোগ এলাকাবাসীর

Last Updated:

Nadia News: নবদ্বীপের একটি গোডাউনে লাগল ভয়াবহ আগুন। প্রবল আতঙ্কে এলাকাবাসী। আগুন লাগার কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ।

+
দাউ

দাউ দাউ করে জ্বলছে আগুন

নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপের ২৪ নম্বর ওয়ার্ডের তেঘরীপাড়া – ঝাপানতলা ইদিলপুর এলাকায় শনিবার সকালে বেআইনিভাবে তেল মজুদ থাকা একটি গোডাউনে ভয়াবহ আগুন। জানা যায় শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঈদিলপুরের একটি তেল মজুদ করে রাখা একটি গোডাউনে হঠাৎই আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে আগুন ভয়ানক আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে তার পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে। প্রথমে দুটি এরপর পরবর্তী সময়ে ঘটনাস্থলে আরও দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল পৌঁছাতে বেশ কিছু সময় দেরি করে এবং দমকলের প্রথম ইঞ্জিন আসার পর আধঘন্টা ধরে চেষ্টা করেও ইঞ্জিন চালাতে পারেনি। শেষমেষ ইঞ্জিন চালু হলে দেখা যায় দমকলের দুটি নজেলের মধ্যে একটি নজেল কাজ করছে। এরপর আরও একটি ইঞ্জিন আনা হয় কৃষ্ণনগর থেকে। ততক্ষণে আগুনের তীব্রতা ভয়াবহ রূপ ধারণ করেছে। শেষমেষ দমকলের আরও দুটি ইঞ্জিন আসার পর মোট চারটি ইঞ্জিন মিলে ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
advertisement
যদিও আগুন লাগার প্রাথমিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তেল মজুদ করে রাখা হত ওই জায়গায় আর সেই থেকেই কোন কারণবশত আগুন লেগেছে। এছাড়াও স্থানীয়দের অনুমান ওই এলাকায় কেউ বা কারা বিড়ি কিংবা সিগারেট খাওয়ার ফলেই তার অবশিষ্টাংশ থেকেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে।
advertisement
এই ঘটনার জেরে হতাহতের খবর না পাওয়া গেলেও তিনটি গৃহপালিত ছাগল আগুনে ঝলসে যায় এবং তার পাশাপাশি আহত হয় স্থানীয় একজন। ঘটনাস্থলে এসে পৌঁছেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে পুলিশ প্রশাসন ও দমকল বাহিনী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: নবদ্বীপে ভয়াবহ আগুন, আতঙ্কে গোটা এলাকায়! গোডাউনের ভিতরে কী ছিল, অভিযোগ এলাকাবাসীর
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement