Divorce: মনস্কামনা পূর্ণ, ডিভোর্স পেয়েই ৯ কিলোমিটার পথ দণ্ডি কাটলেন যুবক! একবেলার ধকলের পরও মুখে স্বস্তির হাসি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০২২ সালে বিয়ে হয়েছিল যোগেশ নামে ওই যুবকের৷ তিন বছর পর বিবাহবিচ্ছেদ হয় তাঁর৷
টানা ৯ কিলোমিটার দীর্ঘ পথ দণ্ডি কাটলেন এক যুবক৷ সাধারণত কোনও মনস্কামনা পূরণ হলেই এ ভাবে দণ্ডি কাটেন অনেকে৷ কিন্তু উত্তর প্রদেশের বাসতি জেলার এক যুবক যে কারণে এই দীর্ঘ পথ দণ্ডি কাটলেন, তা শুনে অনেকেই চমকে উঠবেন৷ এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিবাহ বন্ধন থেকে মুক্তি পাওয়ার পরই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি৷
জানা গিয়েছে, ২০২২ সালে বিয়ে হয় যোগেশ নামে ওই যুবকের৷ বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই থাকত যোগেশ এবং তাঁর স্ত্রীর মধ্যে৷ বিবাহিত জীবনের এই অশান্তি থেকে মুক্তি পেতেই স্থানীয় একটি মন্দিরে মানসিক রেখেছিলেন যোগেশ৷ তিনি প্রতিজ্ঞা করেছিলেন, স্ত্রীর সঙ্গে ডিভোর্স হলেই বাড়ি থেকে মন্দির পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তা তিনি দণ্ডি কাটবেন৷
advertisement
শেষ পর্যন্ত ২০২৫ সালে ডিভোর্স হয় যোগেশের৷ মনস্কামনা পূরণ হওয়ায় কয়েকদিন আগেই বাসতির নাখোরিয়া গ্রাম থেকে সিদ্ধ পীঠ বৈরওয়া সময় মাতা মন্দির পর্যন্ত ৯ কিলোমিটার পথ দণ্ডি কেটে আসেন তিনি৷
advertisement
At a time when divorce parties are emerging as a new hot invite, a 25-year-old man from Basti celebrated the personal milestone with a unique thanksgiving for the local deity.
Making the most of the auspicious occasion of Navratri, the newly-divorced man undertook a 9-km… pic.twitter.com/SZlQqvRMyn
— Hate Detector 🔍 (@HateDetectors) March 30, 2026
advertisement
দিল্লিতে প্লাস্টার অফ প্যারিসের কাজ করতেন যোগেশ৷ বিয়ের পর স্ত্রীকে দিল্লিতেও নিয়ে আসেন তিনি৷ কিন্তু কম উপার্জন এবং অনিয়মিত কাজের সময় নিয়ে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয় তাঁর৷ যার জেরে শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয় যোগেশের৷
যেহেতু ওই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারা বলবৎ রয়েছে (সিআরপিসি-র ১৪৪ ধারা), সেই জন্য দণ্ডি কাটার রীতি পালনের জন্য প্রশাসনের থেকে বিশেষ অনুমতি নেন যোগেশ৷ গত শনিবার সকালবেলা নির্জলা উপোস রেখেই দণ্ডি কাটা শুরু করেন তিনি৷ যোগেশের সঙ্গে তাঁর বাবা, মা এবং গ্রামবাসীরাও ছিলেন৷ ৯ কিলোমিটার পথ পেরিয়ে সন্ধেবেলা ওই মন্দিরে পৌঁছন তিনি৷ শারীরিক ধকল, হাঁটু ছরে গেলেও শেষ পর্যন্ত মানসিক পূরণ হওয়ায় দৃশ্যতই স্বস্তিতে ছিলেন যোগেশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 7:40 PM IST









