South 24 Parganas News: বয়স্কদের পাশে রাজ্য সরকার! প্রবীণদের সময় কাটানোর জন্য বারুইপুরে বিনোদন পার্ক, মিলবে টিভি-খবরের কাগজ থেকে চা-কফি সব
- Reported by:Suman Saha
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: কচিকাঁচাদের জন্য পার্কের কথা তো অনেকেই জানেন। তবে এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বয়স্কদের সময় কাটানোর বিনোদন পার্কের উদ্বোধন হল। এখানে টিভি থেকে খবরের কাগজ সব আছে।
দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহাঃ বর্তমান সময়ে একান্নবর্তী পরিবারের চল একপ্রকার উঠে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে। সব মিলিয়ে, প্রবীণরা ভীষণ একা হয়ে গিয়েছেন। তাঁদের পাশে যেন কেউ নেই! অবসর জীবন আস্তে আস্তে তাঁদের কাছে দুর্বিষহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে তাঁদের জন্য এগিয়ে এল রাজ্য সরকার। রাজ্যের অধীন জেলা পরিষদের মাধ্যমে এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে তৈরি হল বয়স্কদের সময় কাটানোর বিনোদন পার্ক।
বয়স্ক মানুষদের অবসর বিনোদনের জন্য তৈরি হয়েছে এই বিনোদন পার্ক। বারুইপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কলোনী পাড়ায় বরিষ্ঠদের অবসর সময় কাটানোর জন্য বিনোদন পার্কের উদ্বোধন হয়েছে। এলাকার বয়স্ক মানুষদের এতদিন বসে গল্প করার কোনও জায়গা ছিল না, এই পার্ক চালু হওয়ায় এবার এখানে বসে গল্প করতে পারবেন তাঁরা। তাই স্বাভাবিকভাবেই এই পার্ক চালু হওয়ায় খুশি এলাকার বয়স্ক মানুষরা।
advertisement
আরও পড়ুনঃ ফলতা-মথুরাপুর জল প্রকল্প নিয়ে বড় খবর! কবে শেষ হবে কাজ, সাংসদের কথায় আশার আলো দেখছেন অনেকে
টিভি থেকে খবরের কাগজ, এই পার্কে সবকিছু রয়েছে। এমনকি বয়স্ক মানুষদের জন্য চায়ের স্টলও রয়েছে। সব মিলিয়ে, এলাকার প্রবীণ নাগরিকদের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এখন এই পার্ক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্প্রতি এই পার্কের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তাপস ভদ্র, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ আরও অনেকে। জেলা পরিষদের ১৫ লক্ষ টাকায় অত্যাধুনিক এই পার্কটি তৈরি করা হয়েছে। প্রতিদিন এই পার্ক খোলা থাকবে। এখন থেকেই এখানে সময় কাটাতে ভিড় জমাছেন বয়স্করা।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 07, 2026 7:56 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: বয়স্কদের পাশে রাজ্য সরকার! প্রবীণদের সময় কাটানোর জন্য বারুইপুরে বিনোদন পার্ক, মিলবে টিভি-খবরের কাগজ থেকে চা-কফি সব








