advertisement

Accident: বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা! অল্পের জন্য রক্ষা, সাতগাছিয়ার মাঝরাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা

Last Updated:

Accident: অল্পের জন্য রক্ষা পেলেন সাতগাছিয়ার বিধায়ক৷ মাঝরাস্তায় পথ দুর্ঘটনার কবলে মোহন চন্দ্র নস্করের গাড়ি৷ সূত্রের খবর, ঘটনায় আহত হয়েছেন তাঁর দেহরক্ষী৷

বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা! অল্পের জন্য রক্ষা,সাতগাছিয়ার মাঝরাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা  প্রতীকী ছবি
বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা! অল্পের জন্য রক্ষা,সাতগাছিয়ার মাঝরাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা প্রতীকী ছবি
দক্ষিণ ২৪ পরগনা: পথ দুর্ঘটনার কবলে দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার বিধায়ক মোহন চন্দ্র নস্করের গাড়ি৷ সূত্রের খবর, অল্পের জন্য রক্ষা পেলেন সাতগাছিয়ার বিধায়ক৷ ঘটনায় আহত হয়েছেন বিধায়কের দেহরক্ষী৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন বিধায়ক। দক্ষিণ ২৪ পরগনার আমতলার দিক থেকে বিবির হাটের দিকে গাড়ি নিয়ে আসছিলেন বিধায়ক।
বিদ্যানগর মাঠের কাছে তার গাড়ি দাঁড়ায়। সেই সময় পিছন দিক থেকে একটি পন্যবাহী গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ। গাড়ির পিছনে ডান দিকের অংশে ধাক্কা মারে। বিধায়কের দেহরক্ষী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পন্যবাহী গাড়ি এবং চালককে আটক করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত দক্ষিণ ২৪ পরগণায় সাগরের একাধিক যুবক আটকে দুবাইয়ে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিষয়টির উপর নজর রাখা হয়েছে। উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে সাগরে পরিযায়ী শ্রমিকদের পরিবার, দ্বারস্থ হয়েছেন স্থানীয় প্রশাসনের।
advertisement
সাগর ব্লকের ধসপাড়া সুমতিনগর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন এবং মুড়িগঙ্গা-২ গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি এলাকার বেশ কয়েকজন বাসিন্দা কর্মসূত্রে দুবাইতে থাকেন। তাঁরা সেখানে বিভিন্ন সংস্থায় কাজ করেন। পরিবারকে জানানো হয়েছে, বর্তমান যুদ্ধের আবহে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। দুবাইতে কেউ কাজেও বার হতে পারছেন না। এমনকী ঘরের বাইরে বেরোনোও বন্ধ হয়ে গিয়েছে তাঁদের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Accident: বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা! অল্পের জন্য রক্ষা, সাতগাছিয়ার মাঝরাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা
Next Article
advertisement
বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনেরই
বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনের
  • তিন বছরের প্রেমে পরিবারের অমত

  • চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যুগল

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পরও বাঁচানো যায়নি তাদের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement