advertisement

Mamata Banerjee: আবার বছর ২০ পর...ঐতিহাসিক মেট্রো চ্যানেলে ফের ধরনা মমতার! SIR-এর বিরুদ্ধে প্রত্যাবর্তন সেই 'বিরোধী নেত্রী'র?

Last Updated:

Mamata Banerjee: ২০০৬ সালের পর ফের সেই মেট্রো চ্যানেলকেই প্রতিবাদী ধর্না মঞ্চ হিসেবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এসআইআরের নামে হয়রানির অভিযোগে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা।

আবার বছর ২০ বছর পর...ঐতিহাসিক মেট্রো চ্যানেলে ফের ধর্নায় মমতা! SIR-এর বিরুদ্ধে প্রত্যাবর্তন সেই 'বিরোধী নেত্রী'র?
আবার বছর ২০ বছর পর...ঐতিহাসিক মেট্রো চ্যানেলে ফের ধর্নায় মমতা! SIR-এর বিরুদ্ধে প্রত্যাবর্তন সেই 'বিরোধী নেত্রী'র?
কলকাতা: ২০০৬ সালের পর ২০২৬। কুড়ি বছর পর আবার সেই মেট্রো চ্যানেল। এবার প্রতিবাদী ধর্না মঞ্চ। এসআইআরের নামে হয়রানির অভিযোগে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২ টো থেকেই ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী৷
ভোটার লিস্ট থেকে নাম কাটা৷ এস আই আর এর নামে হয়রানি। শুনানি থেকে এডজুডিকেশন। নির্বাচনের কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে বারবার তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার প্রতিবাদের শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা৷
advertisement
advertisement
মঞ্চ তৈরীর কাজ প্রায় সম্পূর্ণ। শেষ মুহূর্তের কাজ চলছে। মূল মঞ্চের দুদিকে কর্মী সমর্থকদের বসার জায়গা। আলো মাইকের পর্যাপ্ত ব্যবস্থা। সকাল থেকেই মঞ্চের চারিদিকে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২০০৬ এর ঐতিহাসিক অনশন মঞ্চের ফলক লাগানো হয়েছে।
এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যেন ফের বিরোধী নেত্রীর মেজাজে ফিরে গিয়েছেন মমতা, মেট্রো চ্যানেলকে ধর্না মঞ্চ হিসেবে বেছে নিয়ে ফের ২০০৬-এর স্মৃতি উসকে দিলেন তিনি৷ বঙ্গে তখন সিপিআইএম জমানা, মমতা বিরোধী নেত্রী৷ আন্দোলনের জন্য বেশিরভাগ সময় মাঠ-ময়দানকেই বেছে নিয়েছেন মমতা৷ সিঙ্গুর আন্দোলনের সময় ২০০৬ সালে এই মেট্রো চ্যানেলেই টানা ২৬ দিনের অনশন করেছিলেন তিনি৷
advertisement
সেই আন্দোলনের ফলে প্রবল চাপে পড়তে হয়েছিল তখনকার বামপন্থী শাসকদের। জাতীয় রাজনীতিতেও সাড়া ফেলে দিয়েছিল নিয়েছিল মমতার সেই অনশন। আরও একবার কেন্দ্রের বিজেপি সরকার এবং একযোগে নির্বাচনের কমিশনের বিরুদ্ধে সরব হতে ফের সেই মেট্রো চ্যানেলকেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আবার বছর ২০ পর...ঐতিহাসিক মেট্রো চ্যানেলে ফের ধরনা মমতার! SIR-এর বিরুদ্ধে প্রত্যাবর্তন সেই 'বিরোধী নেত্রী'র?
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement