advertisement

রাশিয়া থেকে ফের তেল কিনতে পারবে ভারত, ৩০ দিনের ‘ছাড়’ দিল আমেরিকা! ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই বড় ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের

Last Updated:

রাশিয়া থেকে আবার তেল কিনতে পারবে ভারত৷ ৩০ দিনের জন্য ভারতে ছাড় দিল আমেরিকা৷ শুক্রবারই এই ঘোষণা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্ট৷

রাশিয়া থেকে ফের তেল কিনতে পারবে ভারত, ৩০ দিনের ‘ছাড়’ দিল আমেরিকা! ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই বড় ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের
রাশিয়া থেকে ফের তেল কিনতে পারবে ভারত, ৩০ দিনের ‘ছাড়’ দিল আমেরিকা! ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই বড় ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের
ওয়াশিংটন: রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের ছাড় দিল আমেরিকা৷ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্ট জানালেন, আমেরিকার কোষাগার বিভাগ (ট্রেজারি ডিপার্টমেন্ট) ভারতীয় তেল শোধনাগারগুলিকে রাশিয়ার তেল কেনার জন্য সাময়িকভাবে ৩০ দিনের একটি ছাড় (waiver) দিচ্ছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক্স (X)-এ পোস্ট করে বেসেন্ট জানান, ট্রাম্পের জ্বালানি নীতির ফলেই আমেরিকার তেল ও গ্যাস উৎপাদন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ অব্যাহত রাখতে ট্রেজারি বিভাগ ভারতীয় রিফাইনারিগুলিকে রাশিয়ান তেল কেনার জন্য ৩০ দিনের একটি অস্থায়ী ছাড় দিচ্ছে।
advertisement
advertisement
তিনি আরও বলেন, এই স্বল্পমেয়াদি পদক্ষেপের ফলে রাশিয়ান সরকারের তেমন কোনও আর্থিক লাভ হবে না, কারণ এই অনুমতি কেবল সমুদ্রে আটকে থাকা তেলের লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য৷
advertisement
ভারত আমেরিকার ‘গুরুত্বপূর্ণ পার্টনার’, পোস্টে উল্ল্যেখ্য করে বেসেন্ট জানান ওয়াশিংটন আশা করছে যে নয়াদিল্লি ভবিষ্যতে আমেরিকা থেকে তেল কেনা বাড়াবে। তাঁর মতে, এই অস্থায়ী পদক্ষেপটি ইরানের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সরবরাহের চাপ কিছুটা কমাতে সাহায্য করবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ছাড়ের ঘোষণা এসেছে। বিভিন্ন উপসাগরীয় দেশে ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল উৎপাদন ব্যাহত হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ স্ট্রেট অফ হারমুজ (Strait of Hormuz)-এ ইরান অবরোধ তৈরি করেছে। এই সংকীর্ণ সামুদ্রিক পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ পরিবাহিত হয়। ফলে তেলের আদান প্রদানের পথে তৈরি হয়েছে বড় বাধা৷
advertisement
এমনকী আমেরিকা-ইজরায়েল এবং ইরানের সংঘাতের জেরে হামলা শিকার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তৈল উৎপাদন কেন্দ্র৷ এর মধ্যে রয়েছে সৌদি অ্যারামকো-এর রাস তানুরা রিফাইনারি এবং ইরাকের রুমালিয়া তৈল উৎপাদন কেন্দ্র৷
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে ভারত রাশিয়ান অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা হয়ে ওঠে। তবে এ বছর ওয়াশিংটনের চাপের কারণে ভারত রাশিয়ান তেল কেনা কিছুটা কমাতে শুরু করে। এর পর যুক্তরাষ্ট্র ভারতের ওপর আরোপিত শুল্কও কমায়। পাশাপাশি, দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিও সম্পন্ন করেছে, যার ফলে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাশিয়া থেকে ফের তেল কিনতে পারবে ভারত, ৩০ দিনের ‘ছাড়’ দিল আমেরিকা! ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই বড় ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল, উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, রবি থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল, উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, বৃষ্টির পূর্বাভাস কবে?
  • সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল

  • উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে

  • রবি থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কয়েক জেলায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement