advertisement

Astrology: গুরু-আদিত্য যোগে মার্চেই ধামাকা! ৫ রাশির বৃহস্পতি তুঙ্গে, টাকার বৃষ্টি

Last Updated:
Guru Aditya Yog Rashifal: বৃহস্পতি জ্ঞান, ধর্ম ও সৌভাগ্যের কারক, আর সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সম্মানের প্রতীক। মার্চ মাসে এই দুই গ্রহের যুতি ভাল সময় নিয়ে আসতে চলেছে ৫ রাশির জাতক জাতিকার জীবনে৷
1/8
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দুই শক্তিশালী গ্রহ হল বৃহস্পতি এবং সূর্য৷ এই দুই শক্তিশালী গ্রহের মিলনের প্রভাবও তাই প্রতিটি রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ দুই গ্রহের যুতির প্রভাব যদি কোনও রাশির জন্য শুভ হয়, তা পাল্টে দিতে পারে ওই রাশির জাতক জাতিকাদের ভাগ্য৷

2/8
যখন সূর্য ও বৃহস্পতি একই রাশিতে অবস্থান করেন, তখন তাকে গুরু-আদিত্য যোগ বলা হয়। বৃহস্পতি জ্ঞান, ধর্ম ও সৌভাগ্যের কারক, আর সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সম্মানের প্রতীক। এই দুই শুভ গ্রহের সংযোগ জীবনে উন্নতি, সাফল্য ও মান-সম্মান বৃদ্ধির পথ খুলে দেয়।

3/8
জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, দেবগুরু বৃহস্পতি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন। অপরদিকে গ্রহদের রাজা সূর্য আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখে মীন রাশিতে প্রবেশ করবেন। ফলে একই রাশিতে সূর্য ও বৃহস্পতির মিলনে গঠিত হবে অত্যন্ত শুভ গুরু-আদিত্য যোগ। জ্যোতিষ মতে, এই বিরল যোগ কিছু রাশির জাতকদের জীবনে বিশেষ ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে।

4/8
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ অত্যন্ত লাভজনক হতে চলেছে৷ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সমাজে মান-সম্মান বাড়বে। সরকারি চাকরি বা উচ্চপদে উন্নতির চেষ্টা করলে সাফল্যের সম্ভাবনা প্রবল। আর্থিক অবস্থারও উন্নতি হবে।

5/8
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল। ব্যবসায় বড় ধরনের আর্থিক লাভ হতে পারে। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। পৈতৃক সম্পত্তি বা পিতার মাধ্যমে লাভের যোগ রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও দৃঢ় হবেএবং মানসিক ঘনিষ্ঠতা জোরদার করার দিকে মনোনিবেশ করুন।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল। ব্যবসায় বড় ধরনের আর্থিক লাভ হতে পারে। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। পৈতৃক সম্পত্তি বা পিতার মাধ্যমে লাভের যোগ রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও দৃঢ় হবে
advertisement
6/8
কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের দ্বার খুলে যেতে পারে। বিদেশ যাত্রা শুভ হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

7/8
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সন্তানের সুখ বা শিক্ষাক্ষেত্রে সুসংবাদ মিলতে পারে। বিনিয়োগে লাভের সম্ভাবনা প্রবল। যারা শিল্প, সাহিত্য বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাদের খ্যাতি বৃদ্ধি পাবে। হঠাৎ অর্থপ্রাপ্তি ও প্রেমের সম্পর্কে দৃঢ়তা আসবে।

8/8
মীন রাশি: যেহেতু এই যোগ মীন রাশিতেই গঠিত হচ্ছে, তাই মীন রাশির জাতক জাতিকারাই সবচেয়ে বেশি প্রভাব অনুভব করতে চলেছে। ব্যক্তিত্বে নতুন আভা আসবে। মানসিক শান্তি ও স্পষ্ট চিন্তাশক্তি বাড়বে। স্বাস্থ্য উন্নত হবে এবং দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। সমাজে নেতৃত্বের মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে।
মীন রাশি:যেহেতু এই যোগ মীন রাশিতেই গঠিত হচ্ছে, তাই মীন রাশির জাতক জাতিকারাই সবচেয়ে বেশি প্রভাব অনুভব করতে চলেছে। ব্যক্তিত্বে নতুন আভা আসবে। মানসিক শান্তি ও স্পষ্ট চিন্তাশক্তি বাড়বে। স্বাস্থ্য উন্নত হবে এবং দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। সমাজে নেতৃত্বের মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement