Amit Shah: শুধু বাংলাতেই কেন SIR-এর কাজে বিচারকদের প্রয়োজন হল? কেরল, তামিলনাড়ুর উদাহরণ দিয়ে মমতাকে প্রশ্ন শাহের
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিক্টিম কার্ড-এর রাজনীতি করারও অভিযোগে সরব হয়েছেন অমিত শাহ৷
দেশের অন্য কোনও রাজ্যে এসআইআর-এর কাজে বিচারকদের কাজে লাগানোর প্রয়োজন না হলেও বাংলায় কেন সেই পরিস্থিতি তৈরি হল? তৃণমূলের এসআইআর বিরোধিতার কড়া সমালোচনা করে শনিবার কলকাতায় এসে এই প্রশ্নই তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ, রাজ্যের জেলাশাসকরা নির্ভয়ে কাজ করতে পারেননি বলেই সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে বিচারকদের সেই দায়িত্ব দিয়েছে৷
এ দিন কলকাতায় তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করতে গিয়ে রাজ্যের অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে বলেই এসআইআর-এর বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, দেশের অন্য কোনও রাজ্যে কেন এসআইআর-এর কাজে বিচারকদের ব্যবহার করতে হল না? কেন বাংলাতেই এই পরিস্থিতি তৈরি হল? কেরলে বামেদের সরকার রয়েছে, তামিলনাড়ুতে ডিএমকে রয়েছে৷ ওই রাজ্যগুলিতেও তো ভোট রয়েছে৷ অথচ সেখানে নির্বিঘ্নেই এসআইআর-এর কাজ শেষ হয়েছে৷ ভোটার তালিকাও তৈরি হয়ে গিয়েছে৷
advertisement
advertisement
এর পরেই অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, ভোটার লিস্ট শুধু নয়, খুঁজে খুঁজে সব অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করা হবে৷ এটা আমার দলের অ্যাজেন্ডা৷ আমরা এটা করেই ছাড়ব৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অভিযোগ করার করতে পারেন৷
এ দিন কলকাতায় এসে অমিত শাহ বলেন, সোনার বাংলা তৈরি করার নামে হিংসা অরাজকতা চলেছে । এখানে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করে সরকার। সিন্ডিকেট ব্যবস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সরকার। তোষণকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে৷ সোনার বাংলা তৈরির স্বপ্নের সঙ্গে পরিবর্তন এনেছিল বাংলার মানুষ। কিন্তু এখন বাংলার মানুষের মনে হচ্ছে, এর থেকে বামপন্থীরা ভাল ছিল৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2026 7:40 PM IST










