TRENDING:

South 24 Parganas News : শহরে বন্ধ টোটো চলাচল! যানজট রুখতে বারুইপুরে কড়া প্রশাসন

Last Updated:

বারুইপুর যোগী বটতলা থেকে বারুইপুর ফুলতলা পর্যন্ত বারুইপুর শহরের বড় রাস্তায় টোটো যদি রাস্তায় চলে প্রশাসন তাহলে কঠোর ব্যবস্থা নেবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর: বারুইপুর শহরের রাস্তা যানজট বহুদিনের সমস্যা ছিল। সেই সমস্যা সমাধান করতে এগিয়ে এল বারুইপুর পুলিশ জেলার প্রশাসনের পক্ষ থেকে। বারুইপুরের এসডিপিও অতীত বিশ্বাস ও ট্রাফিক ডিএসপি সৌম্য শান্ত পাহাড়ি, ট্রাফিক আধিকারিকরা, বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়ের নেতৃত্বে একটি মাইকিং প্রচার করা হয় বারুইপুর শহর রাস্তার এলাকায়।
advertisement

এসডিপিও অতীশ বিশ্বাস সাংবাদিকদের বলেন বারুইপুর জেলা পুলিশের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানুষকে সুস্থ পরিষেবা ট্রাফিক ব্যবস্থাকে সুশৃঙ্খভাবে পরিষেবা দেওয়া হবে। বারুইপুর শহরের রাস্তা অনেক সরু হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: একদিকে বেপোরোয়া বাইক! অন্যদিকে টোটো-অটোর দাপট, ওভারটেকের দৌরাত্ম্যে অতিষ্ঠ সকলে

এতে মানুষের চলাচল প্রচুর সমস্যা হচ্ছে আগামী ৯ অক্টোবর থেকে বারুইপুর যোগী বটতলা থেকে বারুইপুর ফুলতলা পর্যন্ত বারুইপূর শহরের বড় রাস্তায় টোটো যদি রাস্তায় চলে প্রশাসন তাহলে কঠোর ব্যবস্থা নেবে।

advertisement

View More

টোটো ড্রাইভারদের বলা হয়েছে পাড়ার মধ্যে দিয়ে যেসব রাস্তা আছে সেই সব রাস্তা দিয়ে চলাচল করতে হবে। এতে করে বারুইপুরবাসী অনেকটা সুবিধা হবে বলে মনে করছে প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে রেলগেটে কাছারি বাজার পুরাতন বাজারে টোটোর জন্য খুবই রাস্তা যানজটের সৃষ্টি হয়।

এই নির্দেশের ফলে বারুইপুরে বড় বড় উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা ভালভাবে যাতায়াত করতে সুবিধা হবে বলে মনে হচ্ছে। অটো চালকদের উদ্দেশ্যেবলেন যেখানে সেখানে কোথাও অটো দাঁড় করবে না। রেলগেট থেকে বারুইপুর স্টেশন পর্যন্ত অটোর জন্য ট্রেন যাত্রীরা যাতায়াত করতে খুবই অসুবিধা হয় স্কুলের ছাত্র-ছাত্রীদের ও। আস্তে আস্তে সব দিকেই টোটো মুক্ত করা হবে এমনটাই জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : শহরে বন্ধ টোটো চলাচল! যানজট রুখতে বারুইপুরে কড়া প্রশাসন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল