পুলিশ সূত্রে জানা গেছে, তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে চকলেট বাজি তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। দেবাশীষের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বোমাগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এগুলি স্থানীয় এলাকায় বেআইনি ভাবে সরবরাহ করার পরিকল্পনা ছিল। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
advertisement
পুলিশ আরও জানিয়েছে, এই বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত চলছে। চম্পাহাটি এলাকায় এই ধরনের নিষিদ্ধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের একাংশের মতে, নির্বাচন ঘিরে এ ধরনের ঘটনা নতুন নয়, তবে পুলিশের সক্রিয়তায় প্রশংসা এলাকার মানুষের। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে ভোটকে অবাধ ও সুষ্ঠু করতে এই ধরনের নজরদারি আরও জোরদার করা হবে। পুলিশ ইতিমধ্যেই ধৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো ঘটনায় নজর রাখছে প্রশাসন






