TRENDING:

মুর্শিদাবাদে ভোট প্রচারে অন্য মুডে মমতা...! ধামসা-মাদলের তালে আদিবাসীদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী  

Last Updated:
Mamata Banerjee: মুর্শিদাবাদে সুতি ও সাগরদিঘিতে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতিতে নিজস্ব মুডে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধামসা-মাদলের তালে আদিবাসীদের সঙ্গে নাচের তালে মাতলেন মুখ্যমন্ত্রী।
advertisement
1/7
মুর্শিদাবাদে ভোট প্রচারে অন্য মুডে মমতা...! ধামসা-মাদলের তালে আদিবাসীদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী  
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ধামসা-মাদলের তালে আদিবাসীদের সঙ্গে নাচে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী যুবক-যুবতীতের সঙ্গে অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
advertisement
2/7
বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের সাগরদিঘী ধুমালপাহাড়ে আয়োজিত হয় তৃণমূলের জনসভা। তৃণমূল প্রার্থী বাইরণ বিশ্বাস তার সমর্থনে ও পরে সুতির ছাবঘাটি ময়দানে এই জনসভায় মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।
advertisement
3/7
মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন ধামসা-মাদল নিয়ে হাজির ছিলেন আদিবাসীরা ৷ মাদল বাজিয়ে তাঁদের সঙ্গে নাচের তালে মেতে উঠতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। সভা মঞ্চ শেষেই মুখ্যমন্ত্রী পায়ে তাল মিলান।
advertisement
4/7
সুতির ছাবঘাটি ময়দানে মুখ্যমন্ত্রীর ভাষনের পরেই তিনি মাদলের তালে পা মেলান। আর তখনই তৃণমূল কর্মী সমর্থকরা উচ্ছাসে ফেটে পড়েন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের পর আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলায় সভা করেন তিনি।
advertisement
5/7
মুর্শিদাবাদেরই সুতির সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘চক্রান্তকারী’ বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি অনেক পরিকল্পনা করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার পরিকল্পনার দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট নীল নকশা তৈরি করছেন।”
advertisement
6/7
বিজেপির পাশাপাশি নাম না-করে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং নিলম্বিত সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক তথা নবগঠিত ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র প্রধান হুমায়ুন কবীরকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
advertisement
7/7
মুখ্যমন্ত্রী এও বলেন, “হায়দরাবাদ থেকে কেউ উড়ে এল আর বিজেপি একটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল। আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করাল, বিচারকদের ঘেরাও করাল। ফলাফলটা কী হল?”
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
মুর্শিদাবাদে ভোট প্রচারে অন্য মুডে মমতা...! ধামসা-মাদলের তালে আদিবাসীদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল