advertisement

Road Accident: একদিকে বেপোরোয়া বাইক! অন্যদিকে টোটো-অটোর দাপট, ওভারটেকের দৌরাত্ম্যে অতিষ্ঠ সকলে

Last Updated:

Road Accident: যাত্রী নিয়ে দ্রুত গতিতে চলাচল করছে অটো-টোটো মোটর সাইকেল

দুর্ঘটনা
দুর্ঘটনা
দক্ষিণ ২৪ পরগনা: বেপরোয়া গতিতে ছুটছে বাইক। যাত্রী নিয়ে দ্রুত গতিতে চলাচল করছে অটো-টোটো মোটর সাইকেল। কে আগে যাত্রী তুলবে, তা নিয়ে তাদের রেষারেষি। সেই কারণে চলছে ওভারটেকের প্রতিযোগিতা। এসব একাধিক কারণে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা।
প্রাণহানি যেমন ঘটছে, তেমনি গুরতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে অনেককে। পুলিশ সূত্রে খবর, বারুইপুর থানা এলাকায় গত জুলাই, আগস্ট ও চলতি মাসে এখনও পর্যন্ত ১৩টি দুর্ঘটনা ঘটে গিয়েছে। প্রশ্ন উঠেছে পথ নিরাপত্তা নিয়ে।
advertisement
এ প্রসঙ্গে বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, ‘বেপরোয়া গতির গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। জরিমানাও করা হচ্ছে। আসলে মানুষের সচেতনতার অভাব। অভিযান আরও জোরদার করা হবে।’
advertisement
প্রসঙ্গত বেশ কয়েকটি দুর্ঘটনায় অনেকে প্রাণও কেড়ে নিয়েছে।
এক প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা রাস্তা দিয়ে চলাফেরা করলে যেভাবে বাইক টোটো ও অটো চলাচল করে, তাতে নিজেদের রাস্তায় চলাফেরা করতে ভয় লাগে। পুলিশ পক্ষ থেকে প্রায় সময় সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার চালানো হচ্ছে তাতেও হুঁশ ফিরছে না বাইক আরোহী থেকে গাড়ি চালকদের।”
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Road Accident: একদিকে বেপোরোয়া বাইক! অন্যদিকে টোটো-অটোর দাপট, ওভারটেকের দৌরাত্ম্যে অতিষ্ঠ সকলে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement