স্থানীয়রা তড়িঘড়ি গাড়ি থেকে চালক ও খালাসিকে উদ্ধার করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় খোকনের।
আরও পড়ুন - Government Job Vacancy: উচ্চমাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারেন, জেলায়-জেলায় ভ্যাকেন্সি
ওই গাড়িতে থাকা এক প্রত্যক্ষদর্শী তিনি বলেন, ‘‘আমরা উত্তর ২৪ পরগনা বাদুড়িয়া থেকে বারাইপুর ফুলতলা উদ্দেশ্যে মুরগি নিতে যাচ্ছিলাম। আমি একজন পাইকারি মুরগি ব্যবসায়ী। প্রতিদিনের মতো আজও রওনা দিয়েছিলাম বারুইপুর ফুলতলার মুরগির অফিসে।আমরা গাড়িতে প্রায় নয় জনের মত লোক ছিলাম।’’
advertisement
আরও পড়ুন - IND vs AUS: ধাঁই করে শূন্যে শরীরটা তুলে ভাসালেন, এক হাতে ধরে ফেললেন স্মিথ, রইল সুপার ভাইরাল ভিডিও
তিনি আরও বলেন, ‘‘যতটা মনে পড়ছে খোকন ও গাড়ির ভিতরে চালকের পাশে বসে ঘুমাচ্ছিল । সেই সময় চালক একবার ডানে একবার বামে করছিল তাল সামাল দিতে না পেরে পুকুরের মধ্যে গিয়ে পড়ে। এবং কিভাবে ও গাড়ির তলায় পড়ে গেল তা বুঝে উঠতে পারছি না। তবে ঘটনাস্থলে ওর মৃত্যু হয়েছে।’’ ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Suman Saha






