TRENDING:

'দিদি'র ছবি খোদাই করা শরীরে! শিলিগুড়ির যুবককে দেখতে ভিড়, আসছেন কলকাতায়

Last Updated:

smartphone: হাতে মুখ্যমন্ত্রীর ট্যাটু। এই যুবককে দেখতে জমছে ভিড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
শিলিগুড়ি : ২১শে জুলাই। সেই উপলক্ষে নিজের হাতে মুখ্যমন্ত্রীর ট্যাটু বনালেন এক যুবক। উল্লেখ্য, তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরই এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
advertisement

এবার এই দিনটিকে শ্রদ্ধা দিবস হিসেবে পালন করার ঘোষণা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। রাজ্যের প্রতিটি জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই কলকাতার দিকে যাত্রা শুরু করেছেন। আজও অনেকে যাত্রা করেছেন।

এবারের শ্রদ্ধা দিবস উপলক্ষে এক বিশেষ উন্মাদনা দেখা যাচ্ছে। বিশেষত পঞ্চায়েত ভোটে বিপুল জয় এই উৎসবকে এক অন্য মাত্রা দিয়েছে। বিশেষ করে ছাত্র যুবদের মধ্যে আলাদা উন্মাদনা বিরাজমান।

advertisement

আরও পড়ুন- দুর্ঘটনায় প্রয়াত জওয়ান! প্রাণে বাঁচালেন মানসিক ভারসাম্যহীনকে, চোখের জলে বিদায়

View More

তৃণমূল কংগ্রেসের এমনই এক সৈনিক আবার হাতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ট্যাটু বানিয়ে নিয়েছেন। কেউ কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাটু এঁকেছেন।

আরও পড়ুন- সাতদিনে এত বড় বদল! ‘পরাজিত’ তৃণমূল জিতল, হেরে গেলেন ‘জয়ী’ নির্দল প্রার্থী

শিলিগুড়ির এনজেপি স্টেশনে এমনই চিত্র ধরা পড়ল। নবীন দাস জানিয়েছেন, ” আমাদের কাছে মমতা এবং অভিষেক ব্যানার্জি একই আবেগের নাম। প্রতি বছরেই এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি।এবার নিজের হাতে দিদির ট্যাটু এঁকেছি। ইচ্ছা আছে দিদির সঙ্গে সাক্ষাৎ করার।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাটল ধরা গ্যালারি, দুর্গন্ধে ধুঁকছে চাঁচলের স্টেডিয়াম! বড় খেলা থেকে বঞ্চিত ক্রীড়াপ্রেমীরা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
'দিদি'র ছবি খোদাই করা শরীরে! শিলিগুড়ির যুবককে দেখতে ভিড়, আসছেন কলকাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল