Siliguri News: হাতি তাড়ানোর নতুন কৌশল দেখল শিলিগুড়ি, থালা-বাটির আওয়াজে ফিরে গেল জঙ্গলে! মিলনমোড় এলাকায় তোলপাড় কাণ্ড
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Nayan Ghosh
Last Updated:
Siliguri News: শিলিগুড়িতে রাতের নীরবতা ভেঙে হঠাৎ করে লোকালয়ে ঢুকে পড়ে হাতি। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু থালা বাটি বাজিয়ে লোকালয়ে ঢুকে পড়া হাতিটিকে ফের জঙ্গলে ফেরত পাঠিয়ে দেন স্থানীয়রা।
advertisement
1/5

মঙ্গলবার রাত প্রায় বারোটা নাগাদ শিলিগুড়ির মিলনমোড় এলাকায় আচমকাই লোকালয়ে ঢুকে পড়ে একটি বন্য হাতি। চা বাগান সংলগ্ন এই এলাকায় হাতির উপস্থিতি টের পেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর থেকে বেরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। (ছবি ও তথ্য - ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতিটি প্রথমে কয়েকটি বাড়ির সামনে ঘোরাফেরা করতে থাকে। রাতের নীরবতা ভেঙে আতঙ্কে পরিবারগুলি নিরাপদ জায়গায় সরে যান। শিশু ও বয়স্কদের নিয়ে উদ্বেগ বাড়তে থাকে এলাকায়।
advertisement
3/5
পরিস্থিতি মোকাবিলায় এলাকাবাসীরা দল বেঁধে থালা-বাসন বাজিয়ে ও উচ্চস্বরে চিৎকার করে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। প্রায় আধঘণ্টা প্রচেষ্টার পর অবশেষে হাতিটি চা বাগানের ভেতরে ফিরে যায়। তাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
4/5
বাসিন্দাদের অভিযোগ, পাশেই গুলমা চা বাগান হওয়ায় প্রায়ই হাতি লোকালয়ে ঢুকে পড়ছে। খাবারের সন্ধানে কিংবা পথভ্রষ্ট হয়ে এভাবে হাতির আনাগোনা বেড়েছে বলে মনে করছেন অনেকে। এতে রাতের ঘুম উড়ে যাচ্ছে এলাকার মানুষের।
advertisement
5/5
ঘটনার পরই বন দফতরকে খবর দেওয়া হয়েছে। বনকর্মীরা এলাকায় নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri News: হাতি তাড়ানোর নতুন কৌশল দেখল শিলিগুড়ি, থালা-বাটির আওয়াজে ফিরে গেল জঙ্গলে! মিলনমোড় এলাকায় তোলপাড় কাণ্ড