TRENDING:

Siliguri News: ভয়ঙ্কর কাণ্ড, চিকিৎসা করাতে হাসপাতালে এসে নিখোঁজ হয়ে গেল রোগী!

Last Updated:

চিকিৎসার জন্য মানুষ হাসপাতালে আসে। কিন্তু সেখানে এসেই এবার নিখোঁজ হয়ে গেলেন এক মহিলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ডাক্তার দেখাতে এসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে উধাও হয়ে গেলেন রোগী! নিখোঁজ রোগীর নাম অঞ্জলি মাতব্বর (৫৩), বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়িতে। এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement

অঞ্জলি মাতব্বর নামে ওই রোগী স্বামী, ছেলে ও কয়েকজন গ্রামবাসীর সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেলে ডাক্তার দেখাতে এসেছিলেন। তাঁর বাড়ি ময়নাগুড়ির ভোটপাট্টি এলাকায়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ওই মহিলা। জেলার হাসপাতালে ডাক্তার দেখিয়েও সমস্যার সুরাহা হয়নি। তাই মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসেন। সেখান থেকেই হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি।

আরও পড়ুন: গণতান্ত্রিক অধিকার রক্ষায় অন্যতম এগিয়ে থাকা জেলা বাঁকুড়া

advertisement

নিখোঁজ রোগীর পরিজনদের অভিযোগ, ওই মহিলাকে চিকিৎসক ভর্তি করতে বললেও মহিলা ওয়ার্ডে শয্যা পাওয়া যায়নি। যার ফলে তাঁকে মেঝেতে থাকতে বলা হয়। সেই কথা শুনে অঞ্জলিদেবীকে রেখে মেঝেতে বিছানোর জন্য চাদর আনতে যান পরিবারের সদস্যরা। তাঁরা ফিরে এসে দেখেন অঞ্জলীদেবী সেখানে নেই। এরপর পুরো হাসপাতাল চত্বর ঘুরেও তাঁকে পাওয়া যায়নি। তারপরই মেডিকেল কলেজে থাকা পুলিশ ফাঁড়িতে গিয়ে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন অঞ্জলি মাতব্বরের পরিবার।

advertisement

View More

পরিবারের অভিযোগ পাওয়ার পর হাসপাতাল প্রশাসনও চারিদিকে ওই রোগীর সন্ধান করে। কিন্তু ওই মহিলাকে খুঁজে পাওয়া যায়নি। রোগীর পরিবারের অভিযোগ, চূড়ান্ত অব্যবস্থা মেডিকেল কলেজে। হাসপাতালে নিরাপত্তার অভাব আছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভবন নয়, প্রবেশদ্বার! মালদহের গৌড়ে লুকিয়ে বাংলার ৫০০ বছরের প্রাচীন রাজধানীর ইতিহাস
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ভয়ঙ্কর কাণ্ড, চিকিৎসা করাতে হাসপাতালে এসে নিখোঁজ হয়ে গেল রোগী!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল