advertisement

North Bengal Weather Today: নিম্নচাপের জেরে তেড়ে আসছে বৃষ্টি! আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, জানালো হাওয়া অফিস

Last Updated:
North Bengal Weather Today: দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গকেও ভেজাবে নিম্নচাপ। তড়তড়িয়ে বাড়ছে আর্দ্রতা, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটি। জেনে নিন আজকের পাহাড়ের আবহাওয়ার হালহকিকত।
1/6
বঙ্গোপসাগরে ব্যাক টু ব্যাক নিম্নচাপের কারণে এখন রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও বৃষ্টি হালকা হবে বলেই পূর্বাভাস। এমন পরিস্থিতিতে আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক। (তথ্য: পার্থপ্রতিম সরকার)

2/6
উত্তরবঙ্গে আজ সোমবার সকাল থেকেই অধিকাংশ জায়গায় মনোরম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তবে পাহাড় জুড়ে হালকা মেঘের আনাগোনা রয়েছে। সকাল-সন্ধে হালকা ঠান্ডা বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ।

3/6
অফিসের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। হালকা হিমেল হাওয়া থাকার পাশাপাশি আকাশ পরিষ্কার। দার্জিলিংয়ে হালকা মেঘ থাকলেও রোদ উঠেছে। হিমেল পরশ বজায় রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। কালিম্পং-এর আকাশ আংশিক মেঘলা। কুয়াশা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি। তবে ঠান্ডার মুড বজায় রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।

4/6
উত্তরবঙ্গের জলপাইগুড়ির আকাশ পরিষ্কার। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ১ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সের আকাশও পরিষ্কার। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

5/6
একইভাবে ডুয়ার্স, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, ইসলামপুর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরের আকাশও পরিষ্কার। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, ইসলামপুরের ১৬° সেলসিয়াস, গঙ্গারামপুরে ১৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা গত ২৪ ঘন্টায় ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

6/6
তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। বাকি অন্যান্য জেলা মোটামুটিভাবে শুষ্কই থাকবে। (তথ্য: পার্থপ্রতিম সরকার)