TRENDING:

Mid Day Meal: মাংস থাকছে তো মিড ডে মিলে, কেমন পরিবেশে রান্না হচ্ছে? স্কুলে স্কুলে গিয়ে সরকারের নজরদারি

Last Updated:

মিড ডে মিলের রান্না কেমন হচ্ছে? সরকারের নির্দেশ মেনে ঠিক পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে তো? পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল রাজ্যে আসার আগেই আসরের নামল নবান্ন। স্কুলে যাচ্ছে বিশেষ পরিদর্শক টিম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: মিড-ডে মিল নিয়ে কেন্দ্রীয় দল আসার আগেই তৎপর রাজ্য। সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্কুলের মিড ডে মিলের রান্নায় টিকটিকি, সাপ পাওয়া গিয়েছে! যার ফলে মিড ডে মিল ব্যবস্থা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে স্কুলগুলো মিড ডে মিলে নির্দেশিকা মেনে খাবার দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যের স্কুল ইন্সপেক্টররা সারপ্রাইজ ভিজিট শুরু করেছেন।
advertisement

বিদ্যালয় পরিদর্শকরা হঠাৎ স্কুলে হাজির হয়ে ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা মিড ডে মিল কতটা স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা হয়েছে তা স্বচক্ষে খতিয়ে দেখছেন। সেইসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন বাসনে তা পরিবেশন করা হচ্ছে কিনা, খাবারের মান কেমন এইসব খতিয়ে দেখছেন। রাজ্য সরকার সম্প্রতি মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়ে আরও পুষ্টিকর খাবার দেওয়ার যে নির্দেশিকা জারি করেছে, সেটা কতটা মানা হচ্ছে সেটাও এই পরিদর্শকরা খতিয়ে দেখছেন। রাজ্যের অন্যান্য জায়গার মত পূর্ব মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে এই পরিদর্শনের কাজ। ১৬ জানুয়ারি থেকে স্কুলে স্কুলে যাওয়া শুরু করেছেন স্কুল ইন্সপেক্টররা।

advertisement

আরও পড়ুন: নদীর চরে আটকে গেল ভেসেল! গঙ্গাসাগর থেকে ফেরার পথে আর কী কী বিপত্তি

রাজ্য সরকার থেকে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত মিড ডে মিলের নতুন খাদ্য তালিকা ঘোষণা করেছে। ছাত্র-ছাত্রীদের পুষ্টিযুক্ত খাবার দিতে সপ্তাহে দু'দিন ডিম ও একদিন চিকেন দিতে বলা হয়েছে মিড ডে মিলে। স্কুলে স্কুলে সেই নির্দেশিকা মেনে মিড ডে মিল রান্নার কাজ চালু হয়েছে। এরই মধ্যে কয়েক জায়গা থেকে অভিযোগ এসেছে, সরকারের নির্দেশ সত্ত্বেও পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে না মিড ডে মিলে। তাই এই সমস্ত বিষয় একসঙ্গে খতিয়ে দেখতেই এই বিশেষ অভিযান রাজ্য স্কুল শিক্ষা দফতরের।

advertisement

View More

এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক পঙ্কজ সরকার বলেন, "জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের দুপুরের খাবার অর্থাৎ মিড ডে মিল স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় রান্না করা হচ্ছে কিনা বা পরিবেশন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।" মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে এই পরিদর্শনের কাজ আপাতত চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Mid Day Meal: মাংস থাকছে তো মিড ডে মিলে, কেমন পরিবেশে রান্না হচ্ছে? স্কুলে স্কুলে গিয়ে সরকারের নজরদারি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল