TRENDING:

East Medinipur News: পটাশপুরে বিরাট অভিযান! একযোগে অ্যাকশনে পুলিশ-প্রশাসন-আবগারি দফতর, নষ্ট করা হল বিঘার পর বিঘা পোস্ত জমি

Last Updated:

East Medinipur News: গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পুলিশের বিরাট অভিযান। বেআইনিভাবে চাষ করা পোস্ত জমিতে পৌঁছে গাছ কেটে দেওয়া হয়। সেই সঙ্গেই বাজেয়াপ্ত করা হয় প্রায় ১৪০ কেজি পোস্ত গাছ ও ঢুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, মদন মাইতিঃ কেলেঘাই নদীর তীরে রমরমিয়ে চলছিল বেআইনি পোস্ত চাষ। সেই পোস্ত থেকেই আফিম তৈরির পরিকল্পনা ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ ও প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত অযোধ্যাপুর ও আড়গোড়া মৌজায় এই অভিযান চালানো হয়। কেলেঘাই নদীর চরে বিস্তীর্ণ এলাকাজুড়ে পোস্ত চাষ করা হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রশাসনের নজর এড়িয়ে বহুদিন ধরেই এই চাষ চলছিল। চলতি বছরে প্রায় কয়েক বিঘা জমিতে পোস্ত চাষ করা হয়েছিল।
advertisement

গোপনে খবর পাওয়ার পরই যৌথভাবে অভিযান চালায় পুলিশ, প্রশাসন ও আবগারি দফতর। বেআইনিভাবে চাষ করা জমিতে পৌঁছে পোস্ত গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়। অভিযান চালিয়ে প্রায় ১৪০ কেজি পোস্ত গাছ ও ঢুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের অনুমান, এই পোস্ত গাছ থেকেই মাদকের কাঁচামাল সংগ্রহ করে পাচারের পরিকল্পনা ছিল। নদীর তীরে চাষিরা গোপনে এই কাজ চালিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা পুরো এলাকা ঘিরে তল্লাশি চালান। নষ্ট করে দেয় বেআইনি পোস্ত চাষ।

advertisement

আরও পড়ুনঃ দীর্ঘ টালবাহানার অবসান! অবশেষে স্থায়ী উপাচার্য পেল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, কে দায়িত্ব পেলেন জানুন

অভিযানে উপস্থিত ছিলেন পটাশপুর ১ নম্বর ব্লকের বিডিও করিমুল ইসলাম, মহকুমা পুলিশের আধিকারিকেরা এবং আবগারি বিভাগের কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি মাদক উৎপাদন রুখতেই এই অভিযান চালান হয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্তকারীরা আশপাশের এলাকায় নজরদারি বাড়িয়েছেন। জমির মালিক ও চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, কারা এই চাষের মূল মাথা তা খুঁজে বের করা হচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, “মাদকবিরোধী অভিযান চালিয়ে কয়েক বিঘা বেআইনি পোস্ত চাষ সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।” প্রসঙ্গত, পোস্ত গাছের আঠা থেকেই আফিম তৈরি হয়। সেই কারণেই অনুমতি ছাড়া পোস্ত চাষ আইনত দণ্ডনীয় অপরাধ। এক বিঘা জমিতে পোস্ত চাষ করলে প্রায় ৩ লক্ষ টাকা পর্যন্ত লাভ হতে পারে। সরকারিভাবে কোথাও পোস্ত চাষ হলেও উৎপাদনের পর খোলাগুলি নষ্ট করে দেওয়া হয়, যাতে তা মাদক তৈরিতে ব্যবহার না হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: পটাশপুরে বিরাট অভিযান! একযোগে অ্যাকশনে পুলিশ-প্রশাসন-আবগারি দফতর, নষ্ট করা হল বিঘার পর বিঘা পোস্ত জমি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল