advertisement

East Medinipur News: কাঁথি হাসপাতালে রক্তারক্তি কাণ্ড! ছাদ থেকে মরণঝাঁপ রোগীর, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Last Updated:

East Medinipur News: পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। ছাদ থেকে ঝাঁপ দিলেন এক রোগী। এই ঘটনা ঘিরে হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের আত্মীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাঁথি মহকুমা হাসপাতাল
কাঁথি মহকুমা হাসপাতাল
কাঁথি, পূর্ব মেদিনীপুর, মদন মাইতিঃ পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালের ছাদ থেকে রোগীর মরণঝাঁপ! প্রথমে বৈদ্যুতিক তার, এরপর মাটিতে পড়ে যান তিনি। গুরুতর রক্তাক্ত অবস্থায় ওই রোগীকে উদ্ধার করে ফের হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত তাঁর প্রাণ বাঁচানো গিয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে রোগী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। কীভাবে একজন রোগী নিজের বেড থেকে ছাদে উঠে আত্মহত্যার চেষ্টা করলেন? নার্স বা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা কি কেউ দেখতে পাননি? সকলের নজর এড়িয়ে কীভাবে এমনটা ঘটে গেল, তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।
হাসপাতালের নজরদারি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে মাথাচাড়া দিয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের জন্য হাসপাতালে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সব মিলিয়ে, ছাদ থেকে রোগীর ঝাঁপ দেওয়ার ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে চাঞ্চল্য।
আরও পড়ুনঃ কলকাতা থেকে নামমাত্র দূরত্ব! হাতের নাগালেই রয়েছে ‘পলাশের স্বর্গ’, দোলে ঘুরে আসুন হাওড়ার ‘এই’ জঙ্গল
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন বছর পঞ্চাশের ওই ব্যক্তি। এক্সট্রা ১২ নম্বর বেডে তাঁর চিকিৎসা চলছিল। সোমবার দুপুর নাগাদ আচমকাই তিনি নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে যান। এরপর কোনওভাবে হাসপাতালের ছাদে উঠে পড়েন। কিছুক্ষণের মধ্যেই আচমকা তিনি সেখান থেকে ঝাঁপ দেন। প্রথমে বৈদ্যুতিক তারে তাঁর শরীর জড়িয়ে যায়। পরে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে আশেপাশের স্থানীয় মানুষজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ওই রোগীকে উদ্ধার করেন। তাঁদের উদ্যোগেই দ্রুত আবার হাসপাতালে নিয়ে গিয়ে তাঁকে ভর্তি করা হয়।
advertisement
advertisement
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত কুমার দেওয়ান বলেন, “আমরা ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের পরের সঠিক কারণ জানা যাবে। ওই ব্যক্তির নাম-পরিচয় বা পরিবারের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কাউকেই দেখা যায়নি। একজন ভর্তি রোগী কীভাবে নজর এড়িয়ে ছাদ পর্যন্ত পৌঁছে গেলেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীর আত্মীয় ও অন্যান্য উপস্থিত মানুষজন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। অন্যান্য রোগীর আত্মীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: কাঁথি হাসপাতালে রক্তারক্তি কাণ্ড! ছাদ থেকে মরণঝাঁপ রোগীর, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement