TRENDING:

East Bardhaman News: প্লাস্টিকে ভরা নবজাতকের মৃতদেহ! তুমুল শোরগোল কাটোয়া মহকুমা হাসপাতালে!

Last Updated:

হাসপাতালে ঝোপের আড়ালে নবজাতকের মৃতদেহ। টেনে এনে খুবলে খেল কুকুর।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: নবজাতকের মৃতদেহ প্লাস্টিকে ভরে হাসপাতালের ঝোপেই ফেলে গিয়েছিল কেউ! সেই প্যাকেটটি ঝোপ থেকে টেনে এনে ওই নবজাতকের দেহ বের করে খুবলে খেলো পথ কুকুরদের দল। বুধবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে এই দৃশ্য দেখে শিহরিত হয়ে ওঠেন হাসপাতালে আসা রোগী ও রোগীদের পরিজনেরা।
advertisement

ঘটনার কথা জানতে পেরে হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে পুলিশ এসে শিশুর দেহাংশ এবং ওই প্যাকেটটি উদ্ধার করে নিয়ে যায়। প্যাকেটটিতে ভাতারের বলগোনার ঠিকানা লেখা রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

আরও পড়ুন- জানেন, কোন কোন কোর্স পড়ানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজে? রইল সেই তালিকা

advertisement

হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছে গত রবিবার এক প্রসূতি কাটোয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরের দিন তিনি এক মৃত শিশুর জন্ম দেন। সৎকারের উদ্দেশ্যে শিশুর দেহটি নেওয়ার জন্য হাসপাতালে আবেদন জানিয়েছিল প্রসূতির পরিবার। আবেদনের ভিত্তিতে শিশুর মৃতদেহটি তাদের হাতে তুলে দেওয়াও হয়। কিন্তু সৎকার না করেই তারা শিশুর দেহটি প্যাকেটে ভরে মর্গের পিছনে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল বলে অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের।

advertisement

View More

আরও পড়ুন- মাইকিং প্রশাসনের, থানায় জমা করতে হবে ভাড়াটিয়াদের তথ্য

এদিকে ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুর প্রায় ১২ নাগাদ একদল কুকুর ঝোপের মধ্য থেকে প্যাকটটি বের করে আনে। তারপর শিশুর দেহটি প্যাকেটের ভিতর থেকে বের করে খুবলে খেতে শুরু করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই শিশুর দেহের নিম্নাংশ এবং ডান হাতটি খুবলে খেয়ে নেয় কুকুরের দল৷ তারপর আশপাশের লোকজন কুকুরগুলিকে তাড়িয়ে দিয়ে তৎক্ষণাৎ হাসপাতালের পুলিশ ক্যাম্পে খবর দেয়। এরপরই ওই শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ ক্যাম্পের কর্মীরা। মৃত শিশুটি রবিবার ভর্তি হওয়া ওই মহিলারই কিনা, তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: প্লাস্টিকে ভরা নবজাতকের মৃতদেহ! তুমুল শোরগোল কাটোয়া মহকুমা হাসপাতালে!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল