advertisement

Shatarup Ghosh: প্রার্থী হননি নিজে, কিন্তু ভোট নিয়ে এমন দাবি করে দিলেন শতরূপ ঘোষ, অবাক সকলে! কত আসন পাচ্ছে বামেরা?

Last Updated:

Shatarup Ghosh: 'তৃণমূল ঘুষ ছাড়বে না, আমরা কাজ করতে চাই', খণ্ডঘোষে হুঙ্কার শতরূপ ঘোষের।

+
মিছিলের

মিছিলের ছবি

খণ্ডঘোষ,সায়নী সরকার: বিধানসভায় বামেরা গেলে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা ও মাসিক বেতন কমপক্ষে ২২ হাজার টাকা করার প্রতিশ্রুতি দিলেন শতরূপ ঘোষ। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের জনসভা থেকে তৃণমূল ও বিজেপিকে আক্রমণের পাশাপাশি বামেরা বিধানসভায় গেলে কী কী করবেন, সে বিষয়গুলিও তুলে ধরেন সাধারণ মানুষের সামনে।
খণ্ডঘোষ বিধানসভার সিপিআইএম প্রার্থী রামজীবন রায়ের সমর্থনে এদিন খণ্ডঘোষের বোয়াইচণ্ডী এলাকায় প্রচারে আসেন বাম নেতা শতরূপ ঘোষ। এ দিনের সভা থেকে তিনি বলেন, ”শূন্যের গেরো কাটানোর জন্য আমরা লড়াই করছি না, এমন সংখ্যক বিধায়ক নিয়ে আমাদের বিধানসভায় যেতে হবে, যাতে আগামী পাঁচ বছর যেন বামপন্থীদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি চলতে না পারে। বিধানসভায় প্রতিটি আসনে আমাদের ভোট আগের থেকে অনেক বাড়বে। কিন্তু ২৯৪ টা আসনে আমরা জিতব, এমনটা নয়। কিন্তু অনেক আসনে আমরা জিতব এবং তার মধ্যে যদি ভাল সংখ্যক বিধায়ক বিধানসভায় যেতে হয়, তাহলে খণ্ডঘোষে বিধানসভার আসনটা আমাদের জিততেই হবে।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, ”গালগাল খেয়ে কোনদিনও ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দিতে পারে। তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। ওদের গালাগালি দেওয়ার মানে নিজেদের সময় নষ্ট করা। কাউকে গালাগাল দেওয়ার জন্য নয়, কতগুলি কাজ করার জন্য বিধানসভায় যেতে চায় বামেরা। আমরা বিধানসভায় গেলে, আমরা জিতে গেলে, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করব ও মাসিক বেতন কমপক্ষে ২২ হাজার টাকা করা হবে।”
advertisement
রুজি রুটির পক্ষে সওয়াল করে তিনি বলেন, “মোদি রামমন্দির গড়ছেন। মমতা জগন্নাথ মন্দির গড়ছেন, হুমায়ুন বাবরি মসজিদ গড়ছেন। আর বেকার ছেলেমেয়েরা ঘরে বসে এগুলো দেখবেন, তারপর ওই মন্দির-মসজিদে বাটি হাতে ভিক্ষা করবেন।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Shatarup Ghosh: প্রার্থী হননি নিজে, কিন্তু ভোট নিয়ে এমন দাবি করে দিলেন শতরূপ ঘোষ, অবাক সকলে! কত আসন পাচ্ছে বামেরা?
Next Article
advertisement
South 24 Parganas News: গড়িয়ার পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা প্রেমিকের! জোড়া মৃত্যুতে উত্তাল শহর... পরকীয়ার নৃশংস পরিণতি
গড়িয়ার পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা প্রেমিকের! জোড়া মৃত্যুতে উত্তাল শহর... পরকীয়ার নৃশংস পরিণতি
  • গড়িয়ার তেঁতুলতলায় পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন

  • করে আত্মহত্যা করলেন প্রেমিক

  • আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, পুলিশ তদন্তে নেমেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement