TRENDING:

East Bardhaman News: ভোটের দিন কোনও সমস্যায় পড়লে 'এই' নম্বরে ফোন করুন মিলবে সমাধান! অবাধ নির্বাচনের লক্ষ্যে বর্ধমানে জেলা প্রশাসন

Last Updated:
নির্বাচনের দিন ভোট দিতে যেতে বাধা দেওয়া, ভীতি প্রদর্শন করা থেকে শুরু করে, যে কোনও অভিযোগ থাকলে তা জানানো যাবে হেল্পলাইন নম্বরে এমনকি এক্ষেত্রে বলতে হবে না নিজের নামও।
advertisement
1/7
ভোটের দিন কোনও সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করুন মিলবে সমাধান! অবাধ নির্বাচনের লক্ষ্যে বর্ধমানে জেলা প্রশাসন 
গত বছর আমরা ভোট দিতে পারিনি, এ বছর পারব তো ? জেলাশাসককে কাছে পেয়েই প্রশ্ন সাধারণ মানুষের।নির্বাচনে জিরো টলারেন্স নীতি সাফ জানিয়ে দিলেন জেলাশাসক, বলে দিলেন হেল্পলাইন নম্বরও। যেকোনো অভিযোগ থাকলেই জানানো যাবে হেল্পলাইন নাম্বারে।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
নির্বাচনের দিন ভোট দিতে যেতে বাধা দেওয়া, ভীতি প্রদর্শন করা থেকে শুরু করে, যে কোন অভিযোগ থাকলে তা জানানো যাবে হেল্পলাইন নম্বরে এমনকি এক্ষেত্রে বলতে হবে না নিজের নামও।১৯৫০ হেল্পলাইন নম্বরে ফোন করলেই মিলবে সমাধান।
advertisement
3/7
ভোট দিতে যাবেন,ভোট দিতে কোনও অসুবিধা হবে না আশ্বাস জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের।নির্বাচনকে অবাধ, গণতান্ত্রিক ও সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে এবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এরিয়া ডমিনেশনে নামলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা পুলিশ সুপার।
advertisement
4/7
বর্ধমান শহরের মিঠাপুকুর,আফতাব এভিনিউ রোড,নার্স কোয়াটার সহ একাধিক এলাকায় ভোটারদের আস্থা ফেরাতে পথে নামেন পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল ও জেলা পুলিশ সুপার সায়ক দাস।কথা বলেন স্থানীয় ভোটারদের সঙ্গেও।
advertisement
5/7
সেখানেই এক ভোটার জেলাশাসকে অভিযোগ করেন, আগেরবার তিনি ভোট দিতে পারেননি এবং কারা একাজ করেছেন নাম জানালে তার বাড়িতে আবারও ঝামেলা হবে।এরপরই জেলাশাসক তাকে আশ্বস্ত করেন, বলেন এবছর ভোট দিতে পারবেন। প্রয়োজন হলেই ফোন করবেন ১৯৫০ এ।
advertisement
6/7
জেলাশাসক বলেন, মোটামুটি সাধারণ মানুষ সন্তুষ্ট আছে আমাদের প্রস্তুতি নিয়ে। কয়েকটা জায়গার নাম উঠে এসেছে যেখানে শেষ নির্বাচনে সমস্যা হয়েছিল। সেই জায়গাগুলির নাম আমরা লিখে নিয়েছি সেখানে কনফিডেন্স বিল্ডিং মেসেজ আমরা বাড়িয়ে দেব,প্রয়োজনে রুট মার্চের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়া হবে,যা যা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব তাই করা হবে।
advertisement
7/7
তিনি আরও বলেন,আমি ব্যক্তিগতভাবে যে কজনকার সঙ্গে কথা বলেছি সকলকেই আমাদের হেল্পলাইন নাম্বার ১৯৫০-এর কথা জানিয়ে দিয়েছি। এই হেল্পলাইন নম্বরে ফোন করলে নিশ্চয় সমাধান মিলবে। এখানে ফোন করলে নিজের নাম বলতে হবে না শুধু সমস্যার কথা জানালেই হবে, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: ভোটের দিন কোনও সমস্যায় পড়লে 'এই' নম্বরে ফোন করুন মিলবে সমাধান! অবাধ নির্বাচনের লক্ষ্যে বর্ধমানে জেলা প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল