TRENDING:

North Dinajpur News: প্রাপক বঞ্চিত, টাকা গেল অন্যের অ্যাকাউন্টে! ‘বাংলার বাড়ি’ প্রকল্পে চরম বিভ্রাট উত্তর দিনাজপুরে, কীভাবে সম্ভব? খুঁজতে মরিয়া প্রশাসন

Last Updated:

North Dinajpur News: বাংলার বাড়ি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে যাওয়ার কথা থাকলেও, তা পৌঁছে গেল অন্য কারও কাছে। এই ঘটনায় শোরগোল শুরু হতেই কারণ খুঁজতে তদন্তে নেমেছে প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য: উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খেমচরণগছ গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর এবং দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা।
‘বাংলার বাড়ি’ টাকায় দুর্নীতি
‘বাংলার বাড়ি’ টাকায় দুর্নীতি
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের এক উপভোক্তা দাবি করেছেন যে তাঁর প্রাপ্য ঘর তৈরির টাকা রহস্যজনকভাবে অন্য এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। শুধু তাই নয়, প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। টাকা দেওয়ার পরও ঘর না পাওয়া এবং অর্থ অন্যত্র চলে যাওয়ায় তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্লকের বিডিও ও পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে।

advertisement

আরও পড়ুন: বাজারে জলের দর, তবুও টমেটোই এখন ‘লাল সোনা’! সিএডিসি-র মন্ত্রে কপাল ফিরল চাষিদের, লাভের মুখ দেখছেন মহিলারাও

যদিও দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলাম সমস্ত কাটমানির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় ৩,৪০০ উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ‘জিও ট্যাগিং’ বা প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটতে পারে। যদিও প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
'মেয়ের রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি...', সব বাধা পেরিয়ে ভোটের প্রচারে তামান্নার মা বাম-প্রার্থী সাবিনা ইয়াসমিন খাতুন
আরও দেখুন

এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব অভিযোগ তুলেছে, সরকারি প্রকল্পের টাকা নিয়ে বড়সড় অনিয়ম চলছে এবং গরিব মানুষের প্রাপ্য অর্থ আত্মসাৎ করা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: প্রাপক বঞ্চিত, টাকা গেল অন্যের অ্যাকাউন্টে! ‘বাংলার বাড়ি’ প্রকল্পে চরম বিভ্রাট উত্তর দিনাজপুরে, কীভাবে সম্ভব? খুঁজতে মরিয়া প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল