Sir Supplementary List: নথি জমা দিয়েও রক্ষা পেলেন না ৪২৭ ভোটার! মালদহে সাপ্লিমেন্টারি লিস্টে একই বুথের শতাধিক ভোটারের এবার কী হবে!
- Reported by:Jiam Momin
- Published by:Suman Biswas
Last Updated:
Sir Supplementary List মালদহে অভিযোগ উঠছে, একটি বুথে মোট ৫২২ জন ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন ছিল। পরে বিচারাধীন ওই ভোটারদের আবারও ডাকাও হয়েছিল শুনানিতে।
advertisement
1/5

ভোটাধিকার খর্বের অভিযোগ ঘিরে উত্তেজনা মালদহে। সুজাপুরে ভোটার তালিকা নিয়ে বিতর্ক, এক বুথে ৪২৭ নাম বাদ পড়ার অভিযোগ। মালদহের সুজাপুর বিধানসভা এলাকার সিলামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, একটি বুথে মোট ৫২২ জন ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন ছিল। পরে বিচারাধীন ওই ভোটারদের আবারও ডাকা হয় শুনানিতে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এরপর নির্ধারিত শুনানিতে ডাকা হলে সংশ্লিষ্ট ভোটাররা প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেন। কিন্তু পরে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় হঠাৎ করেই ৪২৭ জনের নাম বাদ পড়ে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
স্থানীয় বাসিন্দা মের আলী মহালদার জানান, "তাঁদের পরিবার বংশপরম্পরায় এদেশের বাসিন্দা। তিনি নিজেও ২০০২ সালের আগেই থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন এবং ২০০২ সালের এসআইআর তালিকাতেও তাঁর নাম ছিল। কিন্তু এবারের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ায় তিনি বিস্মিত। তাঁর মত আরও বহু মানুষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
গ্রামবাসীদের দাবি, একটি বুথে এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া অত্যন্ত উদ্বেগজনক। এতে বহু মানুষের ভোটাধিকার প্রশ্নের মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা রাজিউল মহালদার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনা গণতান্ত্রিক অধিকার খর্ব করার চক্রান্ত। এদিকে এই ঘটনায় দ্রুত তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা, যাতে কোনও ভোটারই ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Sir Supplementary List: নথি জমা দিয়েও রক্ষা পেলেন না ৪২৭ ভোটার! মালদহে সাপ্লিমেন্টারি লিস্টে একই বুথের শতাধিক ভোটারের এবার কী হবে!