TRENDING:

Thunderstorm Alert: হু হু ঠান্ডা হাওয়া, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কয়েক ঘণ্টায় বদলাবে আবহাওয়ার ভোল, রইল ওয়েদার আপডেট

Last Updated:
Thunderstorm Alert: উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি জারি থাকবে,পূর্বাভাস আবহাওয়া দফতরের 
advertisement
1/5
হু হু ঠান্ডা হাওয়া, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কয়েক ঘণ্টায় বদলাবে আবহাওয়ার ভোল, ওয়েদার আপডেট
আলিপুরদুয়ার, অনন্যা দে: মার্চ মাস শেষের দিকে। বসন্তের প্রভাব এই সময় কমতে শুরু করে। গ্রীষ্মের আগমন দেখা যায় আবহাওয়ায়। কিন্তু এবারে ছবি আলাদা।বসন্তে বৃষ্টির আগমন, আবহাওয়াকে করে তুলেছে শীতল।আগামী ২৪ ঘন্টা উত্তরবঙ্গে জারি হয়েছে বিশেষ সতর্কতা।
advertisement
2/5
মনে হওয়া স্বাভাবিক, কেন আবহাওয়ার এমন পরিবর্তন। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,জোড়া পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাবে বৃষ্টি চলছে। বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপর সক্রিয় রয়েছে।
advertisement
3/5
যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা বজ্রগর্ভ মেঘ তৈরি করে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে।বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
4/5
সিকিমের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা প্রবল। বিশেষ করে নাথুলা, জুলুক এবং নাথাং ভ্যালিতে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের সতর্ক করা হয়েছে। অতিরিক্ত বরফ ও বৃষ্টির জেরে হিমবাহ ধসের ঝুঁকিও তৈরি হয়েছে বলে জানা যায়।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা কেমন রয়েছে জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮. ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৭ সর্বনিম্ন ১৯. ১ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Thunderstorm Alert: হু হু ঠান্ডা হাওয়া, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কয়েক ঘণ্টায় বদলাবে আবহাওয়ার ভোল, রইল ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল