TRENDING:

Agnimitra Paul: ভোট প্রচার থামিয়ে সোজা সিউড়ি আদালত! কেন আচমকা ছুটে এলেন অগ্নিমিত্রা পাল? জানুন

Last Updated:
Agnimitra Paul: আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে মঙ্গলবার নিজের কেন্দ্রের প্রচার ছেড়ে ছুটে আসতে হয় সিউড়ির বীরভূম জেলা আদালতে। কিন্তু কেন? জানুন বিস্তারিত
advertisement
1/5
ভোট প্রচার থামিয়ে সোজা সিউড়ি আদালত! কেন আচমকা ছুটে এলেন অগ্নিমিত্রা পাল?
গত বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে জয়লাভের পর এবার বিজেপি তাকে ফের ওই একই কেন্দ্রের প্রার্থী করেছে। একই কেন্দ্রের প্রার্থী হওয়ার পর প্রচারে চমক দিতে দেখা যাচ্ছে তাকে। তবে এসবের মধ্যেই আচমকা তাকে ছুটে আসতে হল সিউড়ি আদালতে।
advertisement
2/5
এখন প্রশ্ন জাগতেই পারে, নিজের কেন্দ্রের প্রচার ছেড়ে কেন তাকে সিউড়ির বীরভূম জেলা আদালতে আসতে হল? বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে আজ মঙ্গলবার আদালতে আসতে হয় মূলত একটি মামলায় জামিন নেওয়ার জন্য।
advertisement
3/5
আইনজীবী প্রদীপ কুমার ঘোষ এই বিষয়ে জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসার প্রতিবাদের জন্য ২০২১ সালে অর্থাৎ করোনাকালে সিউড়িতে একটি র‍্যালি হয়েছিল। যে ঘটনার পরিপ্রেক্ষিতে আইপিসি ৫০০, ৫০১, ৫০২, ৫০৫, ৫০৬, ৫০৯ ধারায় মামলা রুজু হয়েছিল। সেই সকল মামলার পরিপ্রেক্ষিতে জামিন নিতেই এদিন তিনি এসেছিলেন।
advertisement
4/5
মূলত করোনা কালে অধিক সংখ্যক মানুষকে নিয়ে জমায়েত করার অভিযোগের পরিপ্রেক্ষিতেই মামলা রুজু করা হয়েছিল। আর সেই মামলায় নিতেই আসা এদিন এবং অগ্নিমিত্রা পালের জামিন মঞ্জুর করে আদালত।
advertisement
5/5
অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, "আদালত জামিল মঞ্জুর করেছে। আবার ২ জুন পুনরায় আদালতে আসতে হবে। ভোটের সময় প্রচার ছেড়ে এইভাবে আদালতে আসা হয়রানি ছাড়া আর কিছু নয়।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Agnimitra Paul: ভোট প্রচার থামিয়ে সোজা সিউড়ি আদালত! কেন আচমকা ছুটে এলেন অগ্নিমিত্রা পাল? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল