TRENDING:

East Bardhaman News: বাইক চোরের গ্যাং পাকড়াও করল পুলিশ

Last Updated:

বৃহস্পতিবার রাতে কুসুমগ্রামে হানা দেয় বর্ধমান থানার পুলিশ। সেখান থেকেই চুরি যাওয়া এই বাইক ও দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: আবারও বর্ধমান থানার পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাইক চোরের গ্যাংকে ধরল পুলিশ।
advertisement

আরও পড়ুন: পুর পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে অ-রাজনৈতিক ব্যানারে ডেপুটেশন

এর আগে বর্ধমান থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার, চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছে। তবে এবার সামনে এল এক অন্য ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মিলল বড় সাফল্য। চারটি চোরাই বাইক সহ দু'জনকে গ্ৰেফতার করল তারা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

বৃহস্পতিবার রাতে কুসুমগ্রামে হানা দেয় বর্ধমান থানার পুলিশ। সেখান থেকেই চুরি যাওয়া এই বাইক ও দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে তারা। ধৃতদের নাম মুস্তাকিন মল্লিক ও শেখ নাসিরুদ্দিন। মুস্তাকিন মল্লিকের বাড়ি কুসুমগ্রামেই। আর শেখ নাসিরুদ্দিনের বাড়ি পূর্ব বর্ধমানের খাগরাগড়ে। এই দু'জনের কাছ থেকেই চারটি চোরাই বাইক উদ্ধার হয়। বাইক চুরির এই চক্রটির সঙ্গে আর কারোর যোগ আছে কিনা বা তারা আর কার কার বাইক চুরি করেছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে এই চোরাই বাইকগুলি নিয়ে তারা কাদের কীভাবে বিক্রি করত সেটাও জানার চেষ্টা চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বাইক চোরের গ্যাং পাকড়াও করল পুলিশ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল