Basanta Utsav 2026: শান্তিনিকেতন যাওয়ার সময় নেই? বর্ধমানের এই রিসর্টেই এবার বসন্ত উৎসবের ধামাকা! মাত্র ৩৫০ টাকা প্যাকেজ
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Basanta Utsav 2026: শান্তিনিকেতনে না গিয়েও উপভোগ করুন বসন্ত উৎসবের আমেজ। পূর্ব বর্ধমানের অরণ্য রিসর্টে বসন্ত উপলক্ষে বাউল গান, আদিবাসী নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হবে অনুষ্ঠান
বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কথায় আছে বাঙালির বারো মাসে তের পার্বণ। সেরকমই শীতের মরসুম শেষ হতে না হতেই আবারও চলে এল নতুন একটা উৎসব। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা৷ তার পরই বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে মেতে ওঠেন আপামর বাঙালি। প্রত্যেকেই নিজেরা নিজেদের মতো করে উদযাপন করেন বসন্ত উৎসব।
তবে অনেকেরই বসন্ত উৎসবের নাম শুনলেই মনে পড়ে শান্তিনিকেতনের কথা। বহু জনই আছেন যাঁদের ইচ্ছা হয় শান্তিনিকেতনে গিয়ে বসন্ত উৎসব উদযাপন করার। তবে কাজের চাপে, হাজারও ব্যস্ততার মাঝে সেটা হয়ে ওঠে না অনেকেরই। তবে এবার আর চিন্তার কোনও কারণ নেই। শান্তিনিকেতন না হলেও ওখানকার আদলে বসন্ত উৎসবের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার একটি জায়গায়। জানেন সেই জায়গার নাম?
advertisement
আরও পড়ুন: শান্তিনিকেতনের ‘শ্যামলী’ এবার বর্ধমানে, কবিগুরুর স্বপ্নের বাড়িকে নতুন রূপ দিলেন শিল্পী দম্পতি! দেখে তাক লেগে যাবে
পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে অরণ্য রিসর্ট। আর এই রিসর্টে প্রত্যেক বছর শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব উদযাপনের ব্যবস্থা করা হয়।
advertisement
এই প্রসঙ্গে রিসর্টের তরফ থেকে পারভেজ উদ্দিন বলেন, “শান্তিনিকেতনের আদলে এখানে বসন্ত উৎসব উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা এখানে আসবেন তাঁদের জন্য সবরকম ব্যবস্থা থাকবে। এই মনোরম পরিবেশে এলে সকলেরই খুবই ভাল লাগবে। কেউ এখান থেকে নিরাশ হয়ে ফিরে যাবেন না। শহর থেকে দূরে একদম নির্জন পরিবেশে এই রিসর্ট রয়েছে। রিসর্টে প্রবেশ করলেই শান্ত মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হবেন অনেকেই। বসন্ত উৎসবের দিনে আদিবাসী নৃত্য, নাচ, গান সঙ্গে বাউল গান সহ জমজমাট হয়ে উঠবে অরণ্য রিসর্ট। রিসর্ট কর্তৃপক্ষের কথায়, সেদিন বহু মানুষই ভিড় জমান এই সুন্দর মনোরম পরিবেশে বসন্ত উৎসব উদযাপন করার জন্য।”
advertisement
আরও পড়ুন: ফলনের হাসি মুহূর্তে ম্লান! কালনার পেঁয়াজ চাষিদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়, বিঘায় ১০ হাজার করে লোকসানের আশঙ্কা
রিসর্টের মধ্যেই রয়েছে বাউল গান শোনার ব্যবস্থা। তবে বসন্ত উৎসবের দিনে আরও অনেক বাউল শিল্পী আছেন যাঁরা এই রিসর্টে এসে উপস্থিত হবেন। বসন্ত উৎসবের দিন থাকবে স্পেশাল বাউল গান, নাচ, আরও অনেক কিছু।
advertisement
অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা থেকে। রিসর্ট কর্তৃপক্ষের কথায় শান্তিনিকেতনের অনুভূতি পাওয়া যাবে এই রিসর্টে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একদম কাছেই রয়েছে এই রিসর্ট। চাইলে আপনারাও ধামসা মাদলের শব্দে, বাউল গানের তালে একটা দিন কাটাতে পারেন এই রিসর্টে। রিসর্টে আয়োজিত বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য আগে থেকে যোগাযোগ করাই শ্রেয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman,West Bengal
First Published :
Feb 23, 2026 4:47 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Basanta Utsav 2026: শান্তিনিকেতন যাওয়ার সময় নেই? বর্ধমানের এই রিসর্টেই এবার বসন্ত উৎসবের ধামাকা! মাত্র ৩৫০ টাকা প্যাকেজ








