TRENDING:

Jalpaiguri News :দুর্ঘটনার পর মুখের আঘাত! স্বস্তির খবর, এবার জেলাতেই হবে চিকিৎসা

Last Updated:

মুখ বিকৃতি সারবে এই শহরেই! ভয়াবহ দুর্ঘটনার কবলে হোক কিংবা অন্য কোনও গুরুতর কারণ মুখাবয়ব ক্ষতিগ্রস্ত হলে আর ছুটতে হবে না ভিন রাজ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি: এবার আর ভয় নেই, মুখ বিকৃতি সারবে জলপাইগুড়ি শহরেই! ভয়াবহ দুর্ঘটনার কবলে হোক কিংবা অন্য কোনও গুরুতর কারণে মুখাবয়ব ক্ষতিগ্রস্ত হলে আর ছুটতে হবে না ভিন রাজ্যে! এবার অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে জলপাইগুড়িতেই। শহরবাসীর জন্যে নিঃসন্দেহে এটি এক বড় স্বস্তির খবর।
advertisement

মুখ বিকৃতি নিয়ে আর ভিন রাজ্যে ছুটতে হবে না। বাইক বা গাড়ি দুর্ঘটনার পর মুখাবয়বে গুরুতর আঘাত পাওয়া রোগীরা এবার জলপাইগুড়িতেই পাবেন আধুনিক চিকিৎসা পরিষেবা। রাজবাড়ী লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে সম্প্রতি চালু হয়েছে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ইউনিট। এই পরিষেবার সূচনা করেছেন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাঃ সৌভিক চ্যাটার্জি। তিনি জানান, “এই সার্জারি ইউনিট মূলত মুখ, চোয়াল, ঠোঁট ও গলার আশপাশের জটিল আঘাত বা ত্রুটির আধুনিক চিকিৎসা করে। যা এতদিন উত্তরবঙ্গের মতো জায়গায় স্বপ্নের মতোই ছিল।”

advertisement

আরও পড়ুন: বদলে যাচ্ছে আলুয়াবাড়ি রোড-ঠাকুরগঞ্জ স্টেশন, নিউ জলপাইগুড়িগামী যাত্রীদের জন্য বিরাট সুবিধা

আগে এমন পরিষেবার জন্য শিলিগুড়ি বা কলকাতা তো বটেই, অনেকে ছুটতেন ভিন রাজ্যেও। জাতীয় সড়ক ঘেঁষে থাকা জলপাইগুড়িতে প্রতিদিনই ঘটে ছোট-বড় নানা দুর্ঘটনা। একাধিক রোগীর মুখাবয়বে গভীর ক্ষত নিয়ে পড়তে হত অসহনীয় সমস্যায়। এই প্রসঙ্গে ডাঃ চ্যাটার্জির বলেন, “আমরা ইতিমধ্যেই বাইক ও ছোট গাড়ি দুর্ঘটনার একাধিক রোগীর জটিল মুখের অস্ত্রোপচার সফলভাবে করেছি। এই পরিষেবা এক অর্থে জলপাইগুড়িবাসীর বড় প্রাপ্তি।”

advertisement

View More

আরও পড়ুন: হাসিমারাতে বন্ধুর হাতেই মৃত্যু অপর এক বন্ধুর! কী এমন হল?

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এই সার্জারির পরিসরে রয়েছে— আক্কেল দাঁত তোলা, মুখের ভাঙা হাড় জোড়া লাগানো, মুখে টিউমার অপসারণ, ঠোঁট ও তালু ফাটার সার্জারি, এবং মুখের পুনর্গঠন। মেডিক্যাল কলেজ স্থাপনের পর জলপাইগুড়ির স্বাস্থ্য পরিকাঠামোয় ধীরে ধীরে ইতিবাচক বদল এসেছে— এ যেন তারই পরিণতি। এবার মুখাবয়বের ক্ষতও সারবে শহরের মাটিতেই!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News :দুর্ঘটনার পর মুখের আঘাত! স্বস্তির খবর, এবার জেলাতেই হবে চিকিৎসা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল