advertisement

Madhyamik : বারবার বারণ করেছিল বাড়ির লোক! কারও কথা শোনেনি তারা! দুই মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে যে ঘটনা ঘটল, মর্মান্তিক

Last Updated:

Madhyamik 2026 : পরিবারের পক্ষ থেকে টোটো বা নিরাপদ বাহনে যাওয়ার জন্য বলা হলেও তারা একটি মোটরবাইকে চেপে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর খয়েরতলা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে তাদের মোটরবাইক।

গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী 
গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী 
মালদহ, জিএম মোমিন : মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হল দুই মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার অন্তর্গত খয়েরতলা এলাকায়।
পরীক্ষার দিন এমন দুর্ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়েছে এলাকাজুড়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরপুর হাই স্কুলের দুই মাধ্যমিক পরীক্ষার্থী রাজেশ খান ও রাশিদ খান এদিন ভৌত বিজ্ঞান পরীক্ষা দিতে মানিকচকের মথুরাপুর বিএসএস হাই স্কুলের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল।
পরিবারের পক্ষ থেকে টোটো বা নিরাপদ বাহনে যাওয়ার জন্য বারণ করা হলেও তারা একটি মোটরবাইকে চেপে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। এর পর খয়েরতলা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে তাদের মোটরবাইক। সংঘর্ষের জেরে দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়।
advertisement
advertisement
ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজেশ খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাশিদ খানও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত এক পরীক্ষার্থীর বাবা এসরাউল খান জানান, “টোটো তে নিয়ে যাওয়ার জন্য ছেলেকে তৈরি করেছিলাম। বারণ করা সত্ত্বেও ছেলেকে জোরপূর্বক মোটর বাইকে করে নিয়ে তার বন্ধু। এমন দুর্ঘটনা ঘটবে ভাবতে পারিনি।”
advertisement
আরও পড়ুন- শহরের ভোলবদলে বড় উদ্যোগ! কান্দির ৩৫ গুরুত্বপূর্ণ পয়েন্টে ফেন্সিংয়ের কাজ শুরু, খুশি সবাই
এই দুর্ঘটনার জেরে দু’জন পরীক্ষার্থী আজকের মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দুই ছাত্রেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে এই ঘটনায় খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Madhyamik : বারবার বারণ করেছিল বাড়ির লোক! কারও কথা শোনেনি তারা! দুই মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে যে ঘটনা ঘটল, মর্মান্তিক
Next Article
advertisement
RG Kar Hospital: 'সিঁড়ি বেয়ে উঠতে গিয়েছে বাবা পড়ে যায়, আমি ধরে ফেলি! ওখানেই...' আরজি করের ঘটনায় যা বললেন মৃতের ছেলে
'সিঁড়ি বেয়ে উঠতে গিয়েছে বাবা পড়ে যায়, আমি ধরে ফেলি! ওখানেই...' আরজি করের ঘটনায় যা বললেন মৃতের ছেলে
  • অব্যবস্থার কারণে বিশ্বজিৎ সামন্তের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ

  • বিশাল সামন্ত জানান, বাবাকে সিঁড়ি দিয়ে ওপরে তুলতে গিয়ে পড়ে যান

  • সচল লিফটের তথ্য না জানানোয় পরিবারের ক্ষোভ প্রকাশ পেয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement