Cosmic Coin Collection: মহাজাগতিক মুদ্রার সংগ্রহ মালদহে, তাক লাগাচ্ছেন সোমেশচন্দ্র দাস
- Reported by:Jiam Momin
- Published by:Rukmini Mazumder
Last Updated:
পৃথিবীর সীমানা ছাড়িয়ে মালদহর সোমেশচন্দ্র দাসের সংগ্রহ পৌঁছেছে মহাকাশে। উল্কাপিণ্ড দিয়ে তৈরি তাঁর স্পেস কয়েন ও মহাজাগতিক মুদ্রার বিরল সংগ্রহ দেখতে উপচে পড়া ভিড়
মালদহ, জিএম মোমিন: প্রাচীন মুদ্রা তো অনেকেই দেখেছেন! কিন্তু মহাজাগতিক মুদ্রা দেখেছেন কখনও? মুদ্রা সংগ্রহের জগতে একেবারে অন্য মাত্রা যোগ করেছেন মালদহের মকদমপুর এলাকার বাসিন্দা সোমেশচন্দ্র দাস। পৃথিবীর সীমানা ছাড়িয়ে তাঁর সংগ্রহ পৌঁছেছে মহাকাশে। উল্কাপিণ্ড দিয়ে তৈরি স্পেস কয়েন ও মহাজাগতিক মুদ্রার বিরল সংগ্রহ দেখতে জেলা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মানুষজন।
জানা গিয়েছে, মহাকাশ থেকে সাহারা মরুভূমিতে পতিত উল্কাপিণ্ড এবং মঙ্গলগ্রহ থেকে আসা উল্কাপিণ্ড দিয়ে তৈরি বিশেষ কয়েন ও পদক রয়েছে সোমেশ চন্দ্র দাসের সংগ্রহে। প্রায় ৪০ বছর থেকে তিনি নিয়মিত এই ধরনের দুষ্প্রাপ্য স্মারক মুদ্রা সংগ্রহ করে আসছেন। বিভিন্ন প্রদর্শনীতেও নিয়মিত শোভা পায় তাঁর সংগ্রহ। তাঁর সংগ্রহে রয়েছে মঙ্গলগ্রহের উল্কাপিণ্ড দিয়ে তৈরি দুটি পদক, সাহারা মরুভূমির উল্কাপিণ্ডের পদক, আর্জেন্টিনার উল্কাপিণ্ডের পদক, সূর্য ও নয়টি গ্রহের প্রতীকী পদক, কোপার্নিকাসের স্মৃতিতে নির্মিত স্মারক মুদ্রা, মেরিন লাইফ প্রোটেকশন বিষয়ক কয়েন, দ্বিতীয় জন পলের স্মরণে নির্মিত পদক এবং ২০১৪ সালের ‘ইয়ার অফ হর্স’ স্মারক কয়েন। সোমেশ চন্দ্র দাস জানান, ” দেশ-বিদেশের নানা জায়গায় ঘুরে দীর্ঘ সময় ধরে এই বিশেষ সামগ্রীগুলো সংগ্রহ করেছি। প্রতিটি কয়েনের নেপথ্যে রয়েছে আলাদা ইতিহাস ও বৈজ্ঞানিক গুরুত্ব।”
advertisement
সম্প্রতি গৌড়বঙ্গ নিউমিসমেটিক কালেক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক প্রদর্শনীতে তাঁর এই দুষ্প্রাপ্য ও দুর্মূল্য সংগ্রহ প্রদর্শিত হয়। প্রদর্শনীতে এসে এই মহাজাগতিক মুদ্রা ও স্পেস কয়েন দেখে মুগ্ধ দর্শকরা। প্রদর্শনীতে আসা এক দর্শক টিংকু হেলা বলেন, “এমন উল্কাপিণ্ড দিয়ে তৈরি কয়েন আগে কখনও দেখিনি। মালদহে বসে এত দুর্লভ সংগ্রহ দেখা সত্যিই অভূতপূর্ব।”
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Feb 09, 2026 3:32 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cosmic Coin Collection: মহাজাগতিক মুদ্রার সংগ্রহ মালদহে, তাক লাগাচ্ছেন সোমেশচন্দ্র দাস










