TRENDING:

Madhyamik Examination: একহাতে নয়, দুই হাত জড়ো করেই কলম! মাধ্যমিকে অদম্য অরিজিতের লড়াই দেখে অবাক সকলে

Last Updated:

Madhyamik Examination: শুধু হাত নয় পায়েও সমস্যা হয় হাঁটার ক্ষেত্রে। ডান পায়ে চলাফেরা ও দুই হাত দিয়ে কোনরকম কাজ করার ক্ষেত্রে অসুবিধা হয় তাঁর। এত অসুবিধা সত্ত্বেও নিজের হাতের লেখার তাঁর এমন ইচ্ছাশক্তি নজর কেড়েছে সকলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: একহাতে কলম ধরার শক্তি নেই। বাড়িতে স্নান খাওয়া থেকে শুরু করে সমস্তটাই করিয়ে দেন মা। একহাতে লিখতে না পারলেও থমকে নেই এগিয়ে যাওয়ার লড়াই। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে নিজেই দুই হাত জড়ো করে কলম দিয়ে লিখে চলেছে মালদহের অরিজিৎ। শুধু হাত নয় পায়েও সমস্যা হয় হাঁটার ক্ষেত্রে। ডান পায়ে চলাফেরা ও দুই হাত দিয়ে কোনরকম কাজ করার ক্ষেত্রে অসুবিধা হয় তাঁর। এত অসুবিধা সত্ত্বেও নিজের হাতের লেখার তাঁর এমন ইচ্ছাশক্তি নজর কেড়েছে সকলের।
advertisement

আরও পড়ুনঃ এসআইআর আবহে ১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, লাগছে হাজার হাজার অতিরিক্ত পরিদর্শক

কালিয়াচকের গয়েশ্বরী প্যারিভূষণ বিদ্যানিকেতনের ছাত্র অরিজিৎ মণ্ডল। তাঁর মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র পড়েছে সাহাবাজপুর উমাচরণ হাই স্কুলে। মাধ্যমিক পরীক্ষার্থী অরিজিৎ মণ্ডল জানান, “আগামীতে পড়াশোনা করে শিক্ষক হ‌ওয়ার স্বপ্ন রয়েছে। অংক করতে খুব ভাল লাগে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছি। রাইটার ও সময় এই দুটি অপশন দেওয়া হয়েছিল। সময়কে বেছে নিয়েছি। ৪৫ মিনিট বেশি সময় দেওয়া হয়েছে এতে প্রায় সম্পূর্ণটা লিখতে পারছি।”

advertisement

মালদহের কালিয়াচক ৩ ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সোনাপুর গ্রামের বাসিন্দা অরিজিৎ মণ্ডল। বাড়িতে রয়েছে বাবা অখিল মণ্ডল মা শেফালি মণ্ডল ও তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে বড় অরিজিৎ। মা শেফালী মণ্ডল জানান, “জন্ম থেকেই দুই হাত ও ডান পায়ে সমস্যা তাঁর। পড়াশোনা করে এতদূর এগিয়ে যেতে পেরেছে দেখে খুব ভাল লাগছে। আগামীতে আমরা তাঁর পাশে থাকব।”

advertisement

View More

মধ্যশিক্ষা পর্ষদের মালদহের যুগ্ম আহ্বায়ক বিপ্লব গুপ্ত জানান, “বিশেষ চাহিদা সম্পন্ন থাকা সত্ত্বেও এ বছরের মাধ্যমিক পরীক্ষায় কোন‌ও রাইটার ছাড়াই নিজের হাতে লিখছে অরিজিৎ। তাঁকে ৪৫ মিনিট বেশি সময় দেওয়া হয়েছে। তাঁর এমন সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।”

সেরা ভিডিও

আরও দেখুন
গাড়ি নয়, বাইকও নয়, সাইকেলেই নতুন বউ নিয়ে বাড়ি এল বর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
আরও দেখুন

স্মৃতিশক্তি ও অদম্য ইচ্ছাশক্তির ভরসায় মাধ্যমিক পরীক্ষায় অরিজিতের এই দৃশ্য সকলের নজর কেড়েছে। শারীরিক নানা সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের হাতে কলম ধরে এগিয়ে চলার তাঁর লড়াই হার মানাচ্ছে সমস্ত রকম প্রতিকূলতা ও বাধাকে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination: একহাতে নয়, দুই হাত জড়ো করেই কলম! মাধ্যমিকে অদম্য অরিজিতের লড়াই দেখে অবাক সকলে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল