TRENDING:

Jalpaiguri To Digha: উত্তরবঙ্গ থেকে দিঘার বাসে বিশেষ ছাড়! কখন কোথা থেকে ছাড়বে? কীভাবে বুকিং? জেনে নিন

Last Updated:

Jalpaiguri To Digha: উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র ভ্রমণ সুবিধা একদম হাতের মুঠোয়! পকেটে মাত্র ১৪৫০ টাকা থাকলেই এবার হবে পাহাড় থেকেই সোজা সমুদ্র দর্শন যাত্রা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র ভ্রমণ সুবিধা একদম হাতের মুঠোয়! পকেটে মাত্র ১৪৫০ টাকা থাকলেই এবার হবে পাহাড় থেকেই সোজা সমুদ্র দর্শন যাত্রা! বিশেষ কয়েকদিনের জন্যই রয়েছে এ সুবিধা, তাই আগেভাগেই বুকিং সেরে ফেলুন।
advertisement

উত্তরবঙ্গ থেকে সমুদ্রের টানে বিলাসবহুল জলপাইগুড়ি-দিঘা এসি বাস পরিষেবা চালু করল রাজ্য পরিবহন বিভাগ। উত্তরবঙ্গের মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তব রূপ নিল। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের উদ্যোগে আজ থেকে চালু হল জলপাইগুড়ি থেকে দীঘাগামী বিলাসবহুল এসি বাস পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশে এই পরিষেবার সূচনা হয়েছে বলে জানিয়েছেন এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।-

advertisement

আরও পড়ুন: সকাল ৬টার মধ্যে ছাড়তে হবে গ্যাংটক! পর্যটকদের জন্য জারি বিশেষ সরকারি নির্দেশিকা, হঠাৎ কি এমন হল সিকিমে!

এই নতুন বাস জলপাইগুড়ি থেকে ছেড়ে শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর ও কলকাতা হয়ে পৌঁছাবে দীঘায়। প্রতিদিন বিকেল ৪ টেয় জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করে পরদিন সকাল ৮টার মধ্যে দীঘায় পৌঁছবে বাসটি।বাসে থাকছে আধুনিক এসি ব্যবস্থা, আরামদায়ক সিট, মোবাইল চার্জার পয়েন্ট ও বিনোদনের ব্যবস্থা। যাত্রীদের সুবিধার্থে থাকছে অনলাইন টিকিট বুকিংয়ের সুযোগও।

advertisement

View More

আরও পড়ুন: স্কুলের পিছু ছাড়ছে না হাতি! ১০ মাসে ৪ বার হানা দিল একই স্কুলে, আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা

শুরুতে যাত্রীদের জন্য থাকছে ভাড়ায় বিশেষ ছাড়—জলপাইগুড়ি থেকে দীঘা পর্যন্ত যাত্রা মাত্র ১৪৫০ টাকায়। এই ভাড়া ১৫ জুন পর্যন্ত প্রযোজ্য থাকবে। জলপাইগুড়ি থেকে কলকাতা  যাত্রাভাড়াও রাখা হয়েছে সাশ্রয়ী—মাত্র ১১৫০ টাকা। উত্তরবঙ্গের মানুষ এখন সমুদ্র দেখতে আর শুধু ট্রেনে নির্ভর নন। এসি বাসে চেপেই তারা পাড়ি দিতে পারবেন লাল বালির দিঘার পথে—আরাম, নিরাপত্তা আর ভরসা নিয়ে।এটা শুধুই একটি বাস পরিষেবা নয়, বরং উত্তরবঙ্গের মানুষদের জন্য এক নতুন যোগাযোগের সেতু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সব শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকের লড়াইয়ে রুদ্র!
আরও দেখুন

সুরজিৎ দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri To Digha: উত্তরবঙ্গ থেকে দিঘার বাসে বিশেষ ছাড়! কখন কোথা থেকে ছাড়বে? কীভাবে বুকিং? জেনে নিন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল