advertisement

Union Budget 2026 Highlights: ৭টি বিরল রোগের ওষুধের দাম কমছে, অপরিবর্তিত কর কাঠামো: নির্মলা সীতারমণ

Last Updated:

Union Budget (কেন্দ্রীয় বাজেট) 2026 Highlights in Bangla: কর ছাড় নিয়ে বড় ঘোষণার আশায় মধ্যবিত্ত। পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ বৃদ্ধিকে ঘিরে ছাব্বিশের বাজেটে আমজনতার প্রত্যাশা এখন তুঙ্গে।

News18
News18

Union Budget 2026 Highlights: ভারতের কেন্দ্রীয় বাজেট বা Union Budget হল একটি বার্ষিক আর্থিক দলিল, যা আগামী অর্থবছর সরকারের আয়-ব্যয়, কর ও বিনিয়োগের পরিকল্পনা নির্ধারণ করে। ২০২৬-২৭ সালের বাজেট ১ ফেব্রুয়ারি ২০২৬ সংসদে নবম বার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, উচ্চ মূল্যস্ফীতি, আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা ও স্থিতিশীল বর্ধনের প্রয়োজন — এসবই বাজেটের মূল চ্যালেঞ্জ। অর্থ-জীবন বিশ্লেষকরা মনে করেন, বাজেট ২০২৬-২৭ শুধুমাত্র কর-ছাড় বা স্বল্পমেয়াদি সুবিধা নয়, বরং দীর্ঘমেয়াদি বিকাশ, কর ব্যবস্থা সহজীকরণ ও নীতিগত নিশ্চিততার দিকে জোর দেবে।

২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটটি কেবল অর্থনৈতিক হিসেব-নিকেশ নয়, বরং ভারতের ভবিষ্যত উন্নয়ন পথের একটি নীতিগত মানচিত্র হিসেবে কাজ করবে। কর, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি-নির্ভর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বর্তমান বাজেটের মূল আকর্ষণ হতে পারে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

Union Budget (কেন্দ্রীয় বাজেট) 2026  Highlights in Bangla

Feb 01, 20263:47 PM IST

Union Budget 2026 Live: স্বাস্থ্য-শিক্ষায় নতুন প্রকল্প ঘোষণা

মেডিক্যাল ট্যুরিজমে বাড়তি গুরুত্ব
দেশে ৫টি মেডিক্যাল হাব
দেশে ৩টি আয়ুর্বেদ প্রতিষ্ঠান তৈরি

Feb 01, 20263:45 PM IST

Union Budget 2026 Live: এবারের বাজেটে বাংলা কী পেল ?

এরাজ্যের ডানকুনি থেকে গুজরাতের সুরাত পর্যন্ত ফ্রেট করিডর ৷
বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর
এরাজ্যের দুর্গাপুরে ইস্ট-কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর

Feb 01, 20263:41 PM IST

Union Budget 2026 Live: জুট-টেক্সটাইল ও হ্যান্ডলুমে জোর

জুট-টেক্সটাইল ও হ্যান্ডলুমে জোর ৷ মেগা টেক্সটাইল হাব তৈরি করবে কেন্দ্র ৷ খাদি ও হ্যান্ডলুম শিল্পে নয়া প্রকল্প ৷
৪ রাজ্যে খনিজ করিডর তৈরি করবে কেন্দ্র ৷ SME-তে ১০ হাজার কোটি বরাদ্দ ৷ MSME-তে ৭ লক্ষ কোটি বরাদ্দ ৷

advertisement
Feb 01, 20263:40 PM IST

Union Budget 2026 Live: পয়লা এপ্রিল থেকে নয়া আয়কর নীতি লাগু

গত ১২ বছরে ভারতের অর্থনীতি স্থিতিশীল ৷ পরিকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব ৷ কর্মসংস্থানমুখী অর্থনীতির পথে দেশ ৷
সরকারের পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ ৷ যুবশক্তির উন্নয়নের জন্যই এই বাজেট ৷

Feb 01, 20263:38 PM IST

Union Budget 2026 Live: বাজেটের হাইলাইটস

কোন কোন জিনিসের দাম বাড়ল আর কমল ?

দাম কমল – জুতো, ব্যাটারি, চামড়ার ব্যাগ, ওয়াশিং মেশিন
দাম কমল – ক্যান্সারের ১৭টি ওষুধ, সিএনজি, বায়ো গ্যাস
দাম কমল – ডায়াবেটিসের ওষুধ, ৭টি বিরল রোগের ওষুধ
দাম বাড়ল – মদ, সিগারেট, খনিজ পদার্থ

Feb 01, 202612:26 PM IST

Union Budget 2026 Live: দাম কমবে ক্যানসারের ১৭টি ওষুধের

সস্তা হবে সোলার পাওয়ারের সামগ্রী, জুতো, মাইক্রোওয়েভ ৷ দাম কমবে ক্যানসারের ১৭টি ওষুধ, ব্লাড সুগারের ওষুধের ৷ ১৭টি ক্যানসারের ওষুধের আমদানি শুল্ক কমল ৷

advertisement
Feb 01, 202612:23 PM IST

Union Budget 2026 Live: সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ

সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ, TCS ৫ % থেকে কমে ৫ % । খরচ কমবে বিদেশে পড়াশোনার ।

Feb 01, 202612:21 PM IST

Union Budget 2026 Live: আরও সরলীকরণ করা হবে আয়কর কাঠামোয়

আরও সরলীকরণ করা হবে আয়কর কাঠামোয় ৷ কর ফাঁকিতে শাস্তির বদলে জরিমানা দিলে ছাড়ের প্রস্তাব ৷ ছেট কর ফাঁকিতে জেলের বদলে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিলেই ছাড়া ৷

Feb 01, 202612:16 PM IST

Union Budget 2026 Live: কর ফাঁকি নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

কর ফাঁকির ক্ষেত্রে ১০০% জরিমানার ঘোষণা নির্মলা সীতারমণের ৷

advertisement
Feb 01, 202612:15 PM IST

Union Budget 2026 Live: মানসিক স্বাস্থ্যের উপরে বিশেষ জোর

রাঁচি এবং তেজপুরে ‘নিমহ্যান্স ২’ তৈরির ঘোষণা অর্থমন্ত্রীর। মানসিক স্বাস্থ্যের উপরে বিশেষ জোর কেন্দ্রীয় বাজেটে।

Feb 01, 202612:12 PM IST

Union Budget 2026 Live: আয়কর আইন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে নতুন আয়কর আইন। আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর। বড় ঘোষণা নির্মলা সীতারমণের। শুধু তাই নয়, আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়ল। এবার স্বল্প জরিমানায় ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর।

Feb 01, 202612:03 PM IST

Union Budget 2026 Live: লাখপতি দিদি কর্মসূচি সম্প্রসারণ করলেন নির্মলা সীতারামন

লাখপতি দিদি কর্মসূচির সাফল্যের উপর ভর করে সরকার এবার নারীদের ঋণনির্ভর জীবিকা থেকে অন্ট্রেপ্রনার হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে।

এই লক্ষ্যে ক্লাস্টার-স্তরের ফেডারেশনের অধীনে কমিউনিটি মালিকানাধীন খুচরো বিপণন কেন্দ্র হিসেবে ‘সেল্ফ-হেল্প এন্টারপ্রেনার মার্ট’ গড়ে তোলা হবে।

advertisement
Feb 01, 202611:56 AM IST

Union Budget 2026 Live: কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী

৩টি নতুন AIIMS, ৩টি আয়ুর্বেদ ইনস্টিটিউট ও একটি ডিজাইন স্কুলের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷

Feb 01, 202611:54 AM IST

Union Budget 2026 Live: পর্যটনে বিশেষ নজর

পর্যটন খাতে গতি আনতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হসপিটালিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যা অ্যাকাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও সরকারের মধ্যে সমন্বয়ের ফাঁক পূরণ করবে।

এছাড়াও ঘোষণাগুলির মধ্যে রয়েছে—

  • ট্যুর গাইডদের আপস্কিলিং,

  • কয়েকটি রাজ্যে ট্রেকিং অভিজ্ঞতা আরও উন্নত করা,

  • টার্টল ট্রেল,

  • বার্ডওয়াচিং ট্রেল,

এই ঘোষণাগুলি IRCTC, ixigo-এর মতো OTA সংস্থা এবং হোটেল স্টকগুলির জন্য ইতিবাচক বলে মনে করছেন মধুচন্দনা দে, হেড অব রিসার্চ।

Feb 01, 202611:50 AM IST

Budget 2026 লাইভ: এবার বিদেশিরা সরাসরি ভারতীয় শেয়ার কিনতে পারবেন

ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিম (PIS)-এর মাধ্যমে ইকুইটিতে বিনিয়োগের অনুমতি দেওয়া হবে।

এ ক্ষেত্রে ব্যক্তিগত বিনিয়োগ সীমা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, সব মিলিয়ে এই ধরনের বিনিয়োগকারীদের মোট সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৪ শতাংশ করা হতে পারে।

এই পরিবর্তনের ফলে গুরুত্বপূর্ণ বিদেশি ব্যক্তিগত বিনিয়োগকারীরা ভারতীয় সংস্থাগুলিতে আরও বড় অংশীদারিত্ব নিতে পারবেন। এর মাধ্যমে শেয়ারের দাম নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে, শেয়ারহোল্ডিং বিস্তৃত হবে এবং দীর্ঘমেয়াদি মূলধন গঠনে সহায়তা মিলবে।

advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2026 Highlights: ৭টি বিরল রোগের ওষুধের দাম কমছে, অপরিবর্তিত কর কাঠামো: নির্মলা সীতারমণ
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement