মাধ্যমিক পরীক্ষার মাঝেই প্রকাশ্য দিবালোকে কিশোরের গলায় ধারাল অস্ত্রের কোপ! আটক আর এক কিশোর
- Reported by:Jiam Momin
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত কিশোরের বয়স ১৫ বছর। সে গাজোল থানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। অপরদিকে, এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ উঠেছে পাশের গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এদিন গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় আচমকাই অভিযুক্ত কিশোর ধারাল চাকু দিয়ে ওই দশম শ্রেণির পড়ুয়ার গলায় আঘাত করে।
মালদহ, জিএম মোমিন: মাধ্যমিক পরীক্ষার আবহে চাঞ্চল্যকর ঘটনা মালদহের গাজোলের বিদ্রোহী মোড় এলাকায়। মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে এক কিশোরের গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত কিশোরের বয়স ১৫ বছর। সে গাজোল থানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। অপরদিকে, এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ উঠেছে পাশের গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এদিন গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় আচমকাই অভিযুক্ত কিশোর ধারাল চাকু দিয়ে ওই দশম শ্রেণির পড়ুয়ার গলায় আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে আহত কিশোরকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই কিশোর গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এদিকে আহত কিশোরের মা অভিযোগ করে জানান, “এদিন কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বিদ্রোহী মোড় এলাকায় গিয়েছিল আমার ছেলে। সেই সময় হঠাৎ করেই আরেক কিশোর তার উপর প্রাণঘাতী হামলা চালায়। কেন এমন হামলা করা হল, কিছুই বুঝে উঠতে পারছি না। আমাদের পরিবারের কেউ ওই ছেলেকে আগে কখনও দেখেনি।”
advertisement
মাধ্যমিক পরীক্ষার চলাকালীন এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার সঠিক তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে। কী কারণে এই হামলা, এর নেপথ্যে কোনও পূর্বশত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
Location :
Maldah,West Bengal
First Published :
Feb 03, 2026 8:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
মাধ্যমিক পরীক্ষার মাঝেই প্রকাশ্য দিবালোকে কিশোরের গলায় ধারাল অস্ত্রের কোপ! আটক আর এক কিশোর











