advertisement

লোকসভায় চেয়ার লক্ষ্য করে কাগজ ছোড়ায় বরখাস্ত ৮ বিরোধী সাংসদ! 'চরম অপমান!' বললেন স্পিকার

Last Updated:

লোকসভায় চেয়ার লক্ষ্য করে কাগজ ছোড়ার ঘটনায় কংগ্রেস ও CPI(M)-এর আট সাংসদ সাসপেন্ড, কিরেন রিজিজু প্রস্তাব আনেন। রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি প্রতিবাদে বিক্ষোভে।

News18
News18
লোকসভায় চেয়ার লক্ষ্য করে কাগজ ছোড়ার অভিযোগে আটজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল। ঘটনাটিকে “চরম অপমান” বলে আখ্যা দিয়ে কড়া ভাষায় নিন্দা করেন স্পিকার। তাঁর স্পষ্ট বক্তব্য, সংসদের শালীনতা ভাঙে— এমন আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
মঙ্গলবার লোকসভায় ‘অশোভন আচরণ’-এর অভিযোগে বিরোধী শিবিরের আটজন সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই প্রস্তাব আনেন। সাসপেনশনের পর দিনভর লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। আগামী বুধবার সকাল ১১টায় ফের অধিবেশন বসার কথা।
advertisement
advertisement
যাঁদের সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন কংগ্রেসের হিবি ইডেন, অমরিন্দর সিং রাজা ওয়ারিং, মানিকম টাগোর, গুরজিত সিং অউজলা, কিরণ কুমার রেড্ডি, প্রশান্ত পোডোলে, ডিন কুরিয়াকোস এবং সিপিআই(এম)-এর এস ভেঙ্কটেশন।
ঘটনার তীব্র নিন্দা করে চেয়ার জানায়, বাজেট অধিবেশন চলাকালীন এ ধরনের আচরণ সংসদীয় রীতিনীতির গুরুতর লঙ্ঘন। বিজেপির তরফে দাবি করা হয়, বিরোধীদের লাগাতার হইচই ও বাধাদান ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং চেয়ার লক্ষ্য করে নথি ছোড়ার মতো আচরণ দেখা যায়। বিজেপি আরও জানায়, গোটা বিষয়টি নিয়ে লোকসভার স্পিকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে।
advertisement
এই অচলাবস্থার সূত্রপাত হয় প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানে-এর একটি অপ্রকাশিত স্মৃতিকথা ঘিরে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর বক্তব্যে সেই প্রসঙ্গ তোলার চেষ্টা করেন, যা সংসদীয় বিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ওঠে।
সাসপেনশনের প্রতিবাদে সংসদের মকর দ্বারে বিক্ষোভে শামিল হন কংগ্রেস নেতৃত্ব। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি , প্রিয়াঙ্কা গান্ধি-সহ একাধিক কংগ্রেস সাংসদ এই বিক্ষোভে অংশ নেন। আট সাংসদের সাসপেনশন এবং প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় এই কর্মসূচি বলে জানানো হয়।
advertisement
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিরোধীদের আচরণকে ‘শৃঙ্খলাভঙ্গ’ বলে আক্রমণ করেন। তাঁর দাবি, সংসদকে বিশৃঙ্খলার আখড়ায় পরিণত হতে দেওয়া যায় না। তিনি আরও অভিযোগ করেন, গোলমালের মধ্যেই এক সাংসদ সাধারণ সচিবের টেবিলে উঠে সরকারি নথি ক্ষতিগ্রস্ত করেছেন।
বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেন, চেয়ার লক্ষ্য করে কাগজ ছোড়া স্পিকার ও সংসদীয় প্রতিষ্ঠানের প্রতি প্রকাশ্য অসম্মান। তাঁর অভিযোগ, এই আচরণ ‘সংসদ-বিরোধী’ এবং ‘সংবিধান-বিরোধী’ মানসিকতারই পরিচয় দেয়।
advertisement
অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধি আট কংগ্রেস সাংসদের সাসপেনশনকে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, গণতন্ত্রে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধির কথা বলার ও প্রশ্ন তোলার অধিকার রয়েছে। বিতর্ক দমন করা হলে সংসদীয় প্রতিনিধিত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধই ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি মন্তব্য করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভায় চেয়ার লক্ষ্য করে কাগজ ছোড়ায় বরখাস্ত ৮ বিরোধী সাংসদ! 'চরম অপমান!' বললেন স্পিকার
Next Article
advertisement
Crime News: সাইকেল থেকে ঠেলে খালের জলে! গ্রামপ্রধান পদে নির্বাচনে লড়বেন বলে ৬ বছরের মেয়েক নির্মম হত্যা বাবার
সাইকেল থেকে ঠেলে খালের জলে! গ্রামপ্রধান পদে নির্বাচনে লড়তে শিশুকে নির্মম খুন বাবার
  • ৬ বছরের মেয়েকে হত্যা বাবার

  • গ্রামপ্রধানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে খুন

  • সাইকেল থেকে ঠেলে খালের জলে ফেলে খুন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement