advertisement

Darjeeling News: রাজ্য সড়কে মোটরসাইকেল-চারচাকার মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনায় শেষ জামাইবাবু-শ্যালিকা, জখম আরও ১

Last Updated:

Darjeeling News: জানা গিয়েছে, সংঘর্ষের পর মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়েন। অন্যদিকে চারচাকা মালবাহী গাড়িটি উল্টে যায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা। মোটরসাইকেল ও মালবাহী চারচাকার মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত ২, আহত ১ জন। মৃতরা সম্পর্কে জামাইবাবু এবং শ্যালিকা হন। দার্জিলিংয়ের খড়িবাড়ির ডন্ডাঝাড় এলাকার রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, সোমবার রাতে খড়িবাড়ি থেকে চটহাটের উদ্দেশে যাচ্ছিল মোটরসাইকেলটি। অন্যদিকে উল্টোদিক থেকে আসছিল একটি মালবাহী চারচাকা। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে ওই মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় মোটরসাইকেলে থাকা জামাইবাবু ও শ্যালিকার এবং জখম হন আরও ১ জন।
আরও পড়ুনঃ প্রাণঘাতী হয়ে উঠল সামান্য মাফলার, হাসতে হাসতে ঘানিতে পিষে গেলেন শ্রমিক! হাসপাতাল যাওয়ার আগে সব শেষ
জানা গিয়েছে, সংঘর্ষের পর মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়েন। অন্যদিকে চারচাকা মালবাহী গাড়িটি উল্টে যায়। পরবর্তীতে মোটরসাইকেল চালক ও আরোহীকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন ২ জন।
advertisement
advertisement
মৃতরা সম্পর্কে জামাইবাবু ও শ্যালিকা। তাঁদের নাম রাজন বর্মণ এবং সঙ্গীতা সিংহ। অন্যদিকে ঘটনায় জখম হয়ে পলাতক হন মালবাহী চারচাকার চালক। ভয়াবহ এই দুর্ঘটনায় দু’টি গাড়িরই সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: রাজ্য সড়কে মোটরসাইকেল-চারচাকার মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনায় শেষ জামাইবাবু-শ্যালিকা, জখম আরও ১
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement