advertisement

Malda News: লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! 'দিনমজুর' বিধায়ককে দেখে চমকে গেল সবাই

Last Updated:

Malda News: মাথায় ইট ভরতি ডালি লুঙ্গি, পড়ে এলাকাবাসীদের দাবি পূরণে রাস্তার কাজে হাত লাগালেন এলাকার বিধায়ক। দেখে অবাক সকলে।

+
গাজোলের

গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন 

মালদহ, জিএম মোমিন: মাথায় ইট ভরতি ডালি লুঙ্গি, পড়ে এলাকাবাসীদের দাবি পূরণে রাস্তার কাজে হাত লাগালেন এলাকার বিধায়ক। সরকারি বরাদ্দ বা বিধায়ক তহবিল নয়, ব্যক্তিগত অর্থ দিয়ে এলাকার সমস্যা সমাধানে এগিয়ে এলেন স্থানীয় বিধায়ক। দীর্ঘদিন ধরে অচল অবস্থায় মালদহের গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের পাতাল সিং গ্রামে প্রবেশের একমাত্র মূল রাস্তা। গ্রামে প্রবেশ করত না কোনওরকম যানবাহন ও অ্যাম্বুলেন্স।
বর্ষাকাল, এমনকি শুখা মরশুমেও খানাখন্দে ভরা এই রাস্তায় হাঁটাচলা দায় হয়ে দাঁড়িয়েছিল গ্রামবাসীদের। রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনিক বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনওরকম সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। অবশেষে সেই সমস্যা সমাধানে নিজের অর্থ দিয়েই গ্রামবাসীদের সঙ্গে করে রাস্তা সংস্কারে কাজে হাত লাগালেন এলাকার বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি জানান, “দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের জন্য দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। একাধিকবার এলাকা পরিদর্শনে এসেছি। গ্রামবাসীদের স্বার্থে পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনে জানিও লাভ হয়নি।
advertisement
advertisement
তিনি বলেন, নিজস্ব বিধায়ক তহবিল থেকেও এত বড় রাস্তা করা সম্ভব ছিল না। তাই নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে প্রাথমিকভাবে ইট দিয়ে রাস্তাটি তৈরি করছি।” এক গ্রামবাসী মমতা সরকার জানান, “প্রায় ১৫ বছর থেকে অচল অবস্থায় এই রাস্তা। একাধিকবার পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, এমনকি জেলা প্রশাসনে জানিয়েও লাভ হয়নি। অবশেষে বিধায়কের নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। গ্রামবাসীরা সকলে মিলে রাস্তা সংস্কারের কাজে হাত লাগাচ্ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই গ্রামবাসী আরও বলেন, শুধু তাই নয়, বিধায়ক‌ নিজেও ইট ভরতি ডালি হাতে রাস্তা সংস্কারের কাজ করছেন। দেখে খুব ভাল লাগল।” কংক্রিটের পাকা ঢালাই রাস্তা না হলেও আপাতত ইটের তৈরি সচল রাস্তা তৈরি করা হচ্ছে গ্রামে। খুব শীঘ্রই এই কাজ শেষ হ‌ওয়ার পর ঢালাই রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেছেন স্থানীয় বিধায়ক। এদিকে বিধায়কের এমন কীর্তিকলাপে হইচই ছড়িয়েছে জেলা জুড়ে। বিধায়কের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী থেকে সাধারণ মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! 'দিনমজুর' বিধায়ককে দেখে চমকে গেল সবাই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement