advertisement

Indian Railways: নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে বড় দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে হাজার হাজার প্রাণ

Last Updated:

Indian Railways: বন্যপ্রাণী রক্ষার্থে বড় উদ্যোগ উত্তর-পূর্ব সীমান্তরেলের। প্রাণ বাঁচাতে ট্রেনেই বসবে ডিভাইস। জানিয়েছেন ডিআরএম দেবেন্দ্র সিং। 

+
ট্রেন

ট্রেন লাইনে হাতির দল (সংরক্ষিত ছবি)

আলিপুরদুয়ার, অনন্যা দে: বন্যপ্রাণী রক্ষার্থে বড় উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্তরেল। বন্য প্রাণীর মৃত্যু রুখতে ট্রেনেই বসবে ডিভাইস। যা বন্যপ্রাণীর মৃত্যু রুখে দেবে বলে দাবি রেলের। এমন অভিনব উদ্যোগ নিতে চলেছে রেল। আলিপুরদুয়ার ডিভিশনে  এই পরিকল্পনার কথা জানালেন আলিপুরদুয়ার ডিআরএম দেবেন্দ্র সিং।
রেল ও বন্যপ্রাণীর সংঘাত কমাতে ট্রেনের সামনে অত্যাধুনিক লাইভ ডিটেক্ট ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ক্যামেরার মাধ্যমে ট্রেনের সামনে প্রায় ৫০০ মিটার দূরত্বের মধ্যে কোনও বন্যপ্রাণীর উপস্থিতি থাকলে তা সঙ্গে সঙ্গে লোকো পাইলটের কাছে দৃশ্যমান হবে। এর ফলে আগাম সতর্কতা পেয়ে লোকো পাইলট ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন।
advertisement
advertisement
যার ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। বর্তমানে এই প্রযুক্তি পরীক্ষামূলক বা ট্রায়াল পর্যায়ে রয়েছে। সফল হলে বনাঞ্চল সংলগ্ন রেলপথে স্থায়ীভাবে এই ব্যবস্থা চালু করা হবে। ডিআরএম দেবেন্দ্র সিং জানান, “বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে রেল একাধিক উন্নয়নমূলক প্রকল্পে কাজ করছে। উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করতে কাজ চলছে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে লাইভ ডিটেক্ট ক্যামেরা ট্রেনে বসে গেলে এক ইতিহাস সৃষ্টি হবে।” ডুয়ার্স রুটের রেলপথে এই ডিভাইস সবচেয়ে বেশি কার্যকরী থাকবে বলে জানা গিয়েছে। হাতি ও অন্যান্য বন্যপ্রাণী মৃত্যু রোখা যাবে। এছাড়াও অসমের কোকড়াঝাড় থেকে ভুটান সীমান্ত পর্যন্ত নতুন রেলপথ প্রকল্পের কাজ এগোচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে বড় দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে হাজার হাজার প্রাণ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement