advertisement

IIT KHARAGPUR: প্রযুক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধবে চিকিৎসা, এবার খড়গপুর আইআইটিতে তৈরি হবে ডাক্তারও! শুরু হতে চলেছে নয়া অধ্যায়

Last Updated:

IIT KHARAGPUR: চিকিৎসা বিজ্ঞান নিয়ে এবার পড়াশোনা করা যাবে আইআইটি খড়গপুরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। শিক্ষামূলক নানা কোর্স করানোর পরিকল্পনা।

আইআইটিতে বৈঠক
আইআইটিতে বৈঠক
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: চিকিৎসা বিজ্ঞান নিয়ে এবার পড়াশোনা করা যাবে আইআইটি খড়গপুরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। আগামীতে শিক্ষামূলক নানা কোর্স চালু করা হতে পারে। আরও উন্নত হতে পারে চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা হবে এখানে। চিকিৎসা শিক্ষা, ক্লিনিক্যাল গবেষণা এবং আধুনিক হাসপাতাল পরিষেবার অগ্রগতি খতিয়ে দেখতে আইআইটি খড়গপুরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। ডা. বি. সি. রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার (BCRMRC)-এর উপদেষ্টারা এই বৈঠকে অংশ নিয়ে প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন BCRMRC-এর উপদেষ্টা অধ্যাপক মিহির কে. ভট্টাচার্য, অধ্যাপক ডি. কে. মিত্র, অধ্যাপক এস. কে. বসু, অধ্যাপক এস. সাহা এবং অধ্যাপক জয় বসু। আইআইটি খড়গপুরের তরফে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, ডিন (অ্যাডমিনিস্ট্রেশন) অধ্যাপক কমল লোচন পাণিগ্রাহী এবং BCRMRC-এর চেয়ারপার্সন অধ্যাপক সৌমেন দাস। বৈঠকে মূলত চিকিৎসা শিক্ষা শুরু করার প্রস্তুতি, ক্লিনিক্যাল গবেষণার পরিকাঠামো এবং ডা. শ্যামা প্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতাল (SPMSH) সম্পূর্ণভাবে চালু করার বিষয়টি গুরুত্ব পায়।
advertisement
advertisement
হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা, জনবল নিয়োগ এবং ভবিষ্যতে মেডিক্যাল কোর্স চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় জানানো হয়, আইআইটি খড়গপুর চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধনের মাধ্যমে একটি আধুনিক মেডিক্যাল ইকোসিস্টেম গড়ে তুলতে আগ্রহী। এর ফলে একদিকে যেমন উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা মিলবে, অন্যদিকে গবেষণা ও শিক্ষার ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপদেষ্টারা হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ সেন্টারের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে কীভাবে ধাপে ধাপে চিকিৎসা শিক্ষা শুরু করা যায়, সে বিষয়ে দিকনির্দেশ দেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি জাতীয় স্তরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা গ্রহণের উপর জোর দেওয়া হয়। বৈঠক শেষে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ জানায়, দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। চিকিৎসা গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং মানসম্মত হাসপাতাল পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষের উপকার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সবমিলিয়ে, এই বৈঠক আইআইটি খড়গপুরে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
IIT KHARAGPUR: প্রযুক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধবে চিকিৎসা, এবার খড়গপুর আইআইটিতে তৈরি হবে ডাক্তারও! শুরু হতে চলেছে নয়া অধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement