TRENDING:

North 24 Parganas News: পরপর ১০ বাড়িতে চুরি, পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ল চোর

Last Updated:

 উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায় চুরির ঘটনা। পরপর ১০ বাড়িতে চুরি। প্রথমে সাতটি বাড়ি এবং পরবর্তীতে আরও তিনটি বাড়িতে পরপর চুরি করল দুষ্কৃতীরদল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায় চুরির ঘটনা। পরপর ১০ বাড়িতে চুরি। প্রথমে সাতটি বাড়ি এবং পরবর্তীতে আরও তিনটি বাড়িতে পরপর চুরি করল দুষ্কৃতীরদল। চোরের উপদ্রবে এলাকায় পুলিশি নজরদারির পাশাপাশি বসানো হয়েছিল রাত পাহারা। অবশেষে, এদিন রাত্রে চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পরল এক চোর, আর তাকে ধরল পুলিশ। ধৃত চোরের কাছ থেকেই উদ্ধার হল লক্ষাধিক টাকার চুরির সামগ্রী সহ নগদ টাকা।
চুরির সামগ্রী
চুরির সামগ্রী
advertisement

প্রসঙ্গত, কয়েক দিন ধরে চলা গোপালনগর এলাকায় চুরির ঘটনা ঘিরে হল ব্যাপক আতঙ্ক। পুলিশি নজরদারির মাঝে পর পর চুরির ঘটনা ঘটে এলাকায়। বিষয়টি নিয়ে রীতিমতো প্রশাসনের দিকে আঙুল তুলতেও শুরু করে স্থানীয়রা। অবশেষে এ দিন হাতে নাতে ধরা পড়ল চোর।

আরও পড়ুন: বোমা নাকি ‘মুড়ি-মিছরি’! এবার এখান থেকে পাওয়া গেল তাজা সকেট বোমা

advertisement

এ দিন, চুরির ঘটনার খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ তড়িঘড়ি সেখানে ছুটে যায় এবং রাজু দাস নামে এক দুষ্কৃতীকে, চুরি করে পালানোর সময় ধরে ফেলে। তার কাছ থেকে আনুমানিক দু লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা সহ নগদ ১৩ হাজার ৫০০ টাকা এবং চুরিতে ব্যাবহার করার জন্য বিভিন্ন সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়।

advertisement

View More

আরও পড়ুন: লোকগানে মঞ্চ মাতালেন নুসরত জাহান, কী গান গাইলেন সাংসদ? তুমুল ভাইরাল ভিডিও

এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস জানান, “গতকাল রাতে আগাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে চুরি করে পালানোর সময় রাজু দাস নামে এক চোরকে তাড়া করে ধরে গোপালনগর থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী। তবে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই চুরির ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত তা জানার চেষ্টা চালানো হচ্ছে। চোর ধরা পরায় কিছুটা হলেও স্বস্তি বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যাতে পুলিশি টহলদারি আগামী দিনেও চলে তারও আবেদন জানানো হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পরপর ১০ বাড়িতে চুরি, পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ল চোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল