TRENDING:

North 24 Parganas News: আবারও সৌজন্যের রাজনীতি অশোকনগরে, বিধায়ক গেলেন বিজেপির আক্রান্তের বাড়িতে

Last Updated:

নির্বাচন পরবর্তী আবারও সৌজন্যের রাজনীতি দেখল অশোকনগর, বিধায়ক গেলেন বিজেপির আক্রান্তের বাড়িতে, আর্থিক সাহায্যের কথাও জানান বিরোধী শিবিরের আক্রান্ত পরিবারকে। তবে সেই আর্থিক সাহায্য নিতে অস্বীকার করে আক্রান্তেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: আবারও সৌজন্যের রাজনীতি দেখল অশোকনগর। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক-বিরোধী দুই পক্ষের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনায় খবরের শিরোনামে উঠে এসেছিল অশোকনগর।  এবার সেই অশোকনগর রাজীবপুরের পঞ্চায়েত এলাকার বিরোধী শিবিরের আক্রান্ত বিজেপি কর্মীর এজেন্ট অশোক বারিকের বাড়িতে এদিন আসেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী।
আবারও সৌজন্যের রাজনীতি অশোকনগরে, বিধায়ক গেলেন বিজেপির আক্রান্তের বাড়িতে
আবারও সৌজন্যের রাজনীতি অশোকনগরে, বিধায়ক গেলেন বিজেপির আক্রান্তের বাড়িতে
advertisement

আক্রান্তের বাড়িতে ঘুরে দেখে কথা বলেন পরিবারের সঙ্গেও। আক্রান্তের দোকান ভাঙচুর থেকে শুরু করে শারীরিক নিগ্রহের বিষয়টিও শুনে দুঃখ প্রকাশ করেন বিধায়ক। আক্রান্ত পরিবারের পাশে থেকে সব রকম সাহায্যের ও আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি আর্থিক সাহায্যের কথাও জানান বিরোধী শিবিরের আক্রান্ত পরিবারকে। তবে সেই আর্থিক সাহায্য নিতে অস্বীকার করে আক্রান্তেরা।

advertisement

আরও পড়ুন –  Viral Video: হতে পারেন পাকিস্তানি গুপ্তচর! কিন্তু এখন মাধুরী দীক্ষিতের গানে তুফান তোলা নাচে ভাইরাল সীমা

ইতিমধ্যেই রাজিবপুরের আক্রান্ত বিজেপি সমর্থকদের বাড়ি ঘুরে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ বিজেপি রাজ্য নেতৃত্ব। তারপরই স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরোধী শিবিরে আক্রান্ত পরিবারের পাশে এসে দাঁড়ানোকে রাজনৈতিক সৌজন্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

বিধায়ক এদিন জানান, যে হেতু আমার বিধানসভা এলাকার বাসিন্দা তাই আমি বিধায়ক হিসেবে পাশে এসে দাঁড়িয়েছি, সব রকম সাহায্য করার কথাও জানিয়েছি। পরবর্তীতে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনরকম আঁচ পরবেনা এই পরিবারের উপর তারও দায়িত্ব নেন।

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: আবারও সৌজন্যের রাজনীতি অশোকনগরে, বিধায়ক গেলেন বিজেপির আক্রান্তের বাড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল