TRENDING:

North 24 Parganas News: হেরিটেজ ঘোষণা করে যশোর রোডের গাছ বাঁচানোর দাবি

Last Updated:

যশোর রোডের দু'পাশের গাছগুলিকে হেরিটেজ ঘোষণা করে রক্ষা করুক রাজ্য সরকার, দাবি করলেন পরিবেশপ্রেমীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: রাস্তা চওড়া করার জন্য সর্বোচ্চ আদালত যশোর রোডের দু'পাশের প্রাচীন গাছগুলি কাটার অনুমতি দিয়েছে। কিন্তু এই গাছ কাটলে পরিবেশের ভয়াবহ ক্ষতি হবে বলে অভিযোগ পরিবেশপ্রেমীদের। এই গাছগুলিকে বাঁচানোর দাবিতে এখনও আন্দোলন অব্যাহত। এই পরিস্থিতিতে যশোর রোডের দু'পাশের বিপুলসংখ্যক গাছকে হেরিটেজ ঘোষণা করে তাদের রক্ষা করার দাবি উঠল।
advertisement

সুপ্রিম কোর্ট রেলের ওভারব্রিজ তৈরির জন্য উত্তর ২৪ পরগনার যশোর রোডের ৩৫৬ টি গাছ কেটে ফেলার অনুমতি দিয়েছে। এরপরই গাছ বাঁচাতে পথে নামেন পরিবেশপ্রেমীরা। তাঁরা পাশে পেয়েছেন শিল্প-সংস্কৃতি ক্ষেত্রের বহু মানুষকে। এই গাছগুলি বাঁচানোর দাবি জানিয়ে বুধবার মিছিল করে তাঁরা উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেন। সেখানে দাবি জানানো হয়, যশোর রোডের গাছগুলিকে হেরিটেজ ঘোষণা করুক রাজ্য সরকার। তাহলেই এগুলি রক্ষা পাবে।

advertisement

আরও পড়ুন: পাঁচ মাস ধরে বন্ধ কারখানা, হাঁড়ি চড়ছে না শ্রমিকদের

পরিবেশপ্রেমীরা এর পাশাপাশি যশোর রোড চওড়া করার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা ভাবনাচিন্তা করার আর্জি জানান। এই প্রাচীন বড় বড় গাছগুলি কেটে ফেললে কলকাতা ও সংলগ্ন এলাকার পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। এখন দেখার যশোর রোডের গাছ নিয়ে শেষ পর্যন্ত কোন পথে হাঁটে প্রশাসন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হেরিটেজ ঘোষণা করে যশোর রোডের গাছ বাঁচানোর দাবি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল